তিন বছর গ্যাস-বিদ্যুৎ-পানির দাম না বাড়ানোর প্রতিশ্রুতি জামায়াত প্রার্থীর

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

সারাদেশ

ঢাকা-৩ আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী অধ্যক্ষ মো. শাহিনুর ইসলাম বলেছেন, আগামী তিন বছর গ্যাস, বিদ্যুৎ ও পানির দাম না বাড়িয়ে

2026-02-06T20:58:05+00:00
2026-02-06T20:58:05+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
তিন বছর গ্যাস-বিদ্যুৎ-পানির দাম না বাড়ানোর প্রতিশ্রুতি জামায়াত প্রার্থীর
কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৬, ৮:৫৮ পিএম 
অধ্যক্ষ মো. শাহিনুর ইসলাম। সংগৃহীত ছবি
ঢাকা-৩ আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী অধ্যক্ষ মো. শাহিনুর ইসলাম বলেছেন, আগামী তিন বছর গ্যাস, বিদ্যুৎ ও পানির দাম না বাড়িয়ে বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করা হবে। পানগাঁও ও জিনজিরা এলাকাকে কেন্দ্র করে আধুনিক শিল্পাঞ্চল গড়ে তোলা হবে। ‘নকল জিনজিরা’ অপবাদ ঘুচিয়ে একটি বৈধ ও টেকসই শিল্পনগরী গড়ে তোলা হবে।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাতে কেরানীগঞ্জের জিনজিরা এলাকায় এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এ সময় ‘জনতার ইশতেহার: আধুনিক কেরানীগঞ্জ রূপকল্প ২০২৬–৩১’ প্রকাশ করেন।

ইশতেহারে তিনি উল্লেখ করেন, কেরানীগঞ্জের ঐতিহ্য-সংস্কৃতি সংরক্ষণ ও বুড়িগঙ্গা নদী দখলমুক্ত করে পর্যটন ও বাণিজ্যিক কার্যক্রম চালু করা হবে। দুর্নীতি, চাঁদাবাজি, মাদক ও কিশোর গ্যাং দমনে জিরো টলারেন্স নীতি ও ভূমি অফিসে সংস্কার করা হবে।

তিনি আরও জানান, বুড়িগঙ্গা ঘেঁষে আধুনিক সড়ক নেটওয়ার্ক গড়ে তোলা হবে। জাজিরা ব্রিজের সঙ্গে কেরানীগঞ্জের যোগাযোগ আরও গতিশীল করা হবে। দক্ষিণ কেরানীগঞ্জকে একটি সুপরিকল্পিত নগরীতে পরিণত করা হবে। 

শিক্ষা খাতে সরকারি হাইস্কুলসহ আধুনিক শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন। ঝুঁকিপূর্ণ স্কুল ভবন সংস্কার এবং কারিগরি ও আইটি প্রশিক্ষণ চালু করার পরিকল্পনার কথা জানান তিনি। 


অধ্যক্ষ শাহিনুর ইসলাম বলেন, যুবসমাজকে কর্মমুখী করতে বিশেষ উদ্যোগ নেওয়া হবে। বেকার যুবকদের স্বাবলম্বী করতে সহজ শর্তে সর্বোচ্চ ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ সুবিধা দেওয়া হবে।

তিনি আরও বলেন, আমার প্রধান উদ্দেশ্য মানুষের সেবা করা। কেরানীগঞ্জকে আমরা একটি নিরাপদ, আধুনিক ও বাসযোগ্য নগরীতে রূপ দিতে চাই।

সময়ের আলো/আআ


  বিষয়:   গ্যাস  বিদ্যুৎ  পানি  প্রতিশ্রুতি  জামায়াত  প্রার্থী  নির্বাচন 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: