কালিয়াকৈরে ট্রাক চাপায় নারী শ্রমিক নিহত

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

সারাদেশ

গাজীপুরের কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক পারাপারের সময় ট্রাক চাপায় এক নারী পোশাক শ্রমিক নিহত হয়েছেন।রোববার (০৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে

2026-02-08T12:02:08+00:00
2026-02-08T12:02:08+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
সারাদেশ
কালিয়াকৈরে ট্রাক চাপায় নারী শ্রমিক নিহত
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৮ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:০২ পিএম   (ভিজিট : ২৪৬)
সংগৃহীত ছবি
গাজীপুরের কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক পারাপারের সময় ট্রাক চাপায় এক নারী পোশাক শ্রমিক নিহত হয়েছেন।

রোববার (০৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে স্থানীয় পল্লি বিদ্যুৎ এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত নারী শ্রমিক সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার ফটিকখালি গ্রামের রনি আহমেদের স্ত্রী। সে স্থানীয় লিবার্টি নিটওয়্যার কারখানার শ্রমিক।


স্থানীয়রা জানায়, ওই নারী সকালে সড়ক বিভাজকের উপর দিয়ে পার হবার চেষ্টা করলে চন্দ্রা গামী একটি মালবাহী ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হয়। স্থানীয়রা ঘাতক ট্রাকটিকে আটক করলেও চালক পালিয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার করে নাওজোর হাইওয়ে পুলিশ।

কোনাবাড়ি হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওগাত উল আলম জানায়, ওই নারী কর্মস্থলে যাওয়ার সময় নিহত হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সময়ের আলো/আআ


  বিষয়:   কালিয়াকৈর  ট্রাক  চাপা  নারী  শ্রমিক  নিহত 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: