রেকর্ড গড়া জয়ে নিউজিল্যান্ডের বিশ্বকাপ শুরু

ক্রীড়া ডেস্ক

খেলা

জয় দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু করল নিউজিল্যান্ড। ১৩ বল এবং ৫ উইকেট হাতে রেখেই আফগানিস্তানের দেওয়া ১৮৩ রানের লক্ষ্যে পৌঁছে

2026-02-08T16:02:02+00:00
2026-02-08T16:02:02+00:00
 
  মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬,
৬ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
খেলা
রেকর্ড গড়া জয়ে নিউজিল্যান্ডের বিশ্বকাপ শুরু
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: রোববার, ৮ ফেব্রুয়ারি, ২০২৬, ৪:০২ পিএম 
রেকর্ড গড়া জয়ে নিউজিল্যান্ডের বিশ্বকাপ শুরু। ছবি : সংগৃহীত
জয় দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু করল নিউজিল্যান্ড। ১৩ বল এবং ৫ উইকেট হাতে রেখেই আফগানিস্তানের দেওয়া ১৮৩ রানের লক্ষ্যে পৌঁছে যায় তারা। 

১৭০ রানের বেশি তাড়া করে এর আগে বিশ্বকাপে কখনো জেতেনি নিউজিল্যান্ড। রোববার (৮ ফেব্রুয়ারি) চেন্নাইয়ে নিজেদের প্রথম ম্যাচেই সেই রেকর্ড ভেঙে নতুন ইতিহাস গড়ল স্যান্টনারের দল।

টস জিতে আগে ব্যাট করে আফগানিস্তান ২০ ওভারে ৬ উইকেটে তোলে ১৮২ রান। 

দলের পক্ষে গুলবাদিন নাইব করেন ৬৩ রান। এটি তার ক্যারিয়ারসেরা ইনিংস। সেদিকউল্লাহ আতাল করেন ২৯ রান। রহমানউল্লাহ গুরবাজ করেন ২৭ রান। আজমতউল্লাহ ওমরজাই ও নাজিবুল্লাহ রাসুলিও দলীয় সংগ্রহে সহায়তা করেন। 

নিউজিল্যান্ডের বোলিংয়ে লকি ফার্গুসন নেন ২ উইকেট। রাচিন রবীন্দ্র ১ উইকেট শিকার করেন। 

লক্ষ্য তাড়া করতে নেমে নিউজিল্যান্ডের শুরুটা ভালো ছিল না। নতুন বলে মুজিব উর রহমান ২ উইকেট তুলে নেন। ফিন অ্যালেন ও রাচিন রবীন্দ্র ২ জনই বোল্ড হন। এক ওভারে ২ উইকেট নিয়ে ম্যাচে আফগানিস্তানকে ভালো অবস্থায় এনে দেন মুজিব।

এরপর ম্যাচ ঘুরিয়ে দেন টিম সেইফার্ট ও গ্লেন ফিলিপস। তৃতীয় উইকেটে তারা গড়েন ৭৪ রানের জুটি। ফিলিপস ২৫ বলে ৪২ রান করে আউট হন। তাকে ফিরিয়ে আফগানিস্তান কিছুটা আশায় ফিরেছিল। 


তবে সেইফার্ট ছিলেন দারুণ ছন্দে। নবীর এক ওভারে ছক্কা ও চার মেরে তিনি পৌঁছান ফিফটিতে। ওই ওভারেই আউট হন তিনি। ৬৫ রান করে ফেরেন এই ব্যাটসম্যান।

শেষ দিকে মিচেল ও মার্ক চ্যাপম্যান শান্ত মাথায় ম্যাচ শেষ করেন। শেষ পাঁচ ওভারে প্রয়োজন ছিল মাত্র ৩২ রান। কোনো চাপ ছাড়াই লক্ষ্য ছুঁয়ে ফেলে নিউজিল্যান্ড।

সময়ের আলো/আরবিএন


  বিষয়:   টি-টোয়েন্টি  বিশ্বকাপ  নিউজিল্যান্ড  আফগানিস্তান  ক্রিকেট  সময়ের আলো 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: