টাকা নিবেন তাগো, ভোট দিবেন হাঁসো : রুমিন ফারহানা

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

সারাদেশ

ভোটের আগে কেউ উপহার হিসেবে টাকা দিলে তা নেওয়ার আহ্বান জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা।তিনি বলেন, ভোটের

2026-02-09T22:10:12+00:00
2026-02-09T22:10:12+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
সারাদেশ
টাকা নিবেন তাগো, ভোট দিবেন হাঁসো : রুমিন ফারহানা
সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:১০ পিএম   (ভিজিট : ৩৪৯)
বক্তব্য রাখছেন ব্যারিস্টার রুমিন ফারহানা। ছবি : সময়ের আলো
ভোটের আগে কেউ উপহার হিসেবে টাকা দিলে তা নেওয়ার আহ্বান জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা। 

তিনি বলেন, ভোটের আগে কেউ আপনারারে উপহার দিতে পারে। এটা লইয়া লইয়েন। টাকা নেবেন তাগো (তাদের), ভোট দেবেন হাঁসো (হাঁসে)।

সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকালে সরাইল উপজেলার শাহবাজপুর আমিনপাড়ায় এক নির্বাচনি জনসভায় তিনি এ কথা বলেন।

রুমিন ফারহানা বলেন, আমার কানে অনেক রকম খবর আসছে। বিভিন্ন ভোটারের বাড়ি-বাড়ি গিয়ে টাকা ও উপহার দেওয়া হচ্ছে। যারা টাকা দিয়ে ভোট কেনে, তারা পরে সেই টাকা আপনাদের হক থেকে মেরে খায়। আজ যারা উপহার নিয়ে আপনার দরজায় আসছে, নির্বাচিত হওয়ার পর তাদের খুঁজেও পাবেন না।

তিনি আরও বলেন, আমি কোনো দলের প্রার্থী নই, আমি আপনাদের প্রার্থী। আমি কোনো দল চিনি না, আমার কাছে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামায়াত আরও যে কটা দল আছে সবাই এক। যেটা ইনসাফ, যেটা ন্যায়, যেটা ন্যায্য এবং আইনসম্মত এমপি হলে সেটাই করব।


রুমিন ফারহানা নিজের সম্পর্কে বলেন, আমি কারও সঙ্গে ঝগড়া–ফ্যাসাদ করি না। তবে কেউ যদি আমার সঙ্গে লাগতে আসে, আমি তাকে ছাড়ি না। আপনারা দেখেছেন, নির্বাচন কমিশনে আমার দুইটি ইউনিয়ন নিয়ে যখন মামলা চলেছে, তখন কী হয়েছে। কিছুদিন আগে প্রশাসন যখন আমার সঙ্গে জুলুম করেছে, তখনও আপনারা দেখেছেন। আমি অন্যায়ের সঙ্গে কখনো আপোষ করি না।

ভোটারদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনাদের কাছে অনুরোধ, অন্তর স্থির রাখবেন। হাঁস মার্কার বাইরে যেন আপনাদের একটি ভোটও না যায়।

হাঁস মার্কা প্রসঙ্গে রুমিন ফারহানা বলেন, হাঁস মার্কা হলো বড় দলের অত্যাচারের বিরুদ্ধে প্রতীক। এসব অত্যাচার থেকে মুক্তি পেতে আপনারা হাঁস মার্কায় ভোট দিন।

এফআর


  বিষয়:   ব্রাহ্মণবাড়িয়া  সরাইল  টাকা  ভোট  হাঁস  রুমিন ফারহানা 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: