বাগদান সারলেন অভিনেত্রী তানিয়া

সময়ের আলো ডেস্ক

আনন্দ সময়

ভ্যালেন্টাইন সপ্তাহের রোম্যান্টিক আবহে নিজের জীবনের সবচেয়ে সুন্দর সিদ্ধান্তটি নিলেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী তানিয়া মুখোপাধ্যায়।৮ ফেব্রুয়ারি, ‘প্রপোজ ডে’-তেই দীর্ঘদিনের প্রেমিক

2026-02-10T12:47:52+00:00
2026-02-10T12:47:52+00:00
 
  রবিবার, ৭ জুন ২০২৬,
২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
রবিবার, ৭ জুন ২০২৬
আনন্দ সময়
বাগদান সারলেন অভিনেত্রী তানিয়া
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:৪৭ পিএম   (ভিজিট : ২৩৩)
অভিনেত্রী তানিয়া মুখোপাধ্যায়। ছবি : সংগৃহীত
ভ্যালেন্টাইন সপ্তাহের রোম্যান্টিক আবহে নিজের জীবনের সবচেয়ে সুন্দর সিদ্ধান্তটি নিলেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী তানিয়া মুখোপাধ্যায়।

৮ ফেব্রুয়ারি, ‘প্রপোজ ডে’-তেই দীর্ঘদিনের প্রেমিক সুচেতক করের সঙ্গে বাগদান সম্পন্ন করেছেন তিনি। খোলা আকাশ, নীল সমুদ্র আর ভালোবাসার আবেশ- সব মিলিয়ে রূপকথার মতোই ছিল তাদের বিশেষ মুহূর্ত।

সমুদ্র সৈকতে আংটি বদলের সেই অন্তরঙ্গ দৃশ্যের ছবি তানিয়া ও সুচেতক দু’জনেই ভাগ করে নিয়েছেন সামাজিক মাধ্যমে। ছবিতে ধরা পড়েছে হাসি, আবেগ আর দু’জনের চোখে নতুন জীবনের স্বপ্ন। ইনস্টাগ্রামে তানিয়া লিখেছেন, ‘স্বপ্ন তো অনেকেই দেখে, কিন্তু আমি সেই স্বপ্নে তোমাকেই চাই’-এই এক লাইনে যেন ধরা পড়ে তাদের সম্পর্কের গভীরতা।

দীর্ঘদিন ধরেই একসঙ্গে পথ চলছেন তানিয়া ও সুচেতক। সামাজিক মাধ্যমে তাদের নানা মুহূর্ত আগেই নজর কেড়েছে অনুরাগীদের। এবার সেই সম্পর্কই পরিণতির পথে এগোল। যদিও বাগদান সম্পন্ন হলেও ঠিক কবে তাঁরা বিয়ের পিঁড়িতে বসবেন, সে বিষয়ে এখনো কোনো ঘোষণা আসেনি।
আরও পড়ুন

ক্যারিয়ারের দিক থেকেও এই সময়টা তানিয়ার জন্য বেশ আলোচনার। বর্তমানে তিনি স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘লক্ষ্মী ঝাঁপি’-তে ‘ইনকা’ চরিত্রে অভিনয় করছেন। মুখ্য খলনায়িকার ভূমিকায় তাঁর অভিনয় দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। ঝাঁপি ও দীপের জীবনে ইনকার কূটচাল ও নাটকীয় উপস্থিতি দর্শকদের পর্দায় আটকে রাখছে প্রতিদিন।

এর আগেও ‘নিম ফুলের মধু’ ধারাবাহিকে নেতিবাচক চরিত্রে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছিলেন তানিয়া। পর্দায় যতই খলচরিত্রে দর্শকদের বিরক্ত করুন না কেন, বাস্তব জীবনে তিনি যে সম্পূর্ণ ভিন্ন- তা এই রোম্যান্টিক বাগদানের খবরে আবারও প্রমাণিত।

হঠাৎ করেই বাগদানের ঘোষণায় অবাক হয়েছেন ভক্তরাও। তবে বিস্ময়ের সঙ্গে সঙ্গে এসেছে শুভেচ্ছার ঢল। এখন দর্শক-অনুরাগীদের একটাই কৌতূহল- কবে সাতপাকে বাঁধা পড়বেন তানিয়া ও সুচেতক? সেই সুখবরের অপেক্ষায় রইল টলিপাড়া।

এএডি/


  বিষয়:   বাগদান  অভিনেত্রী  তানিয়া  নায়িকা 


Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: