বিকাশ এজেন্টদের টাকা গর্ত থেকে উদ্ধার, গ্রেফতার ২

চাঁদপুর প্রতিনিধি

সারাদেশ

চাঁদপুরে বিকাশের টাকা এজেন্টদের কাছে না দিয়ে মাটির গর্তে রেখে আত্মসাতের চেষ্টার ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশের তৎপরতায় বিকাশের

2026-02-10T19:29:42+00:00
2026-02-10T19:29:42+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
সারাদেশ
বিকাশ এজেন্টদের টাকা গর্ত থেকে উদ্ধার, গ্রেফতার ২
চাঁদপুর প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৬, ৭:২৯ পিএম 
বিকাশ এজেন্টদের টাকা গর্ত থেকে উদ্ধার, গ্রেফতার ২
চাঁদপুরে বিকাশের টাকা এজেন্টদের কাছে না দিয়ে মাটির গর্তে রেখে আত্মসাতের চেষ্টার ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশের তৎপরতায় বিকাশের এসআর (ডিএসও) এর বাড়ির মাটি খুঁড়ে উদ্ধার করা হয়েছে ৯ লাখ টাকা।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে গ্রেফতারদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয় বলে নিশ্চিত করেন চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফয়েজ আহমেদ।

গ্রেফতররা হলেন-সদরের উত্তর ইচুলী আব্দুর রহমান গাজী বাড়ির বাসিন্দা বিকাশের এসআর মো. রাব্বি (২২) ও একই এলাকার রাব্বির সহযোগী ফরহাদ হোসেন (২১।


খোঁজ নিয়ে জানা গেছে, মেসার্স দিবা এন্টারপ্রাইজ ডিস্ট্রিবিউটর বিকাশ লিমিটেড-এর ডিএসও মো. রাব্বি গত ৫ ফেব্রুয়ারি সকালে চাঁদপুর পৌরসভার ওয়ান মিনিট সংলগ্ন ঢাকা ব্যাংক চাঁদপুর শাখা থেকে অফিসের সুপারভাইজারের মাধ্যমে ৯ লাখ টাকা উত্তোলন করেন। ওই টাকা সদর উপজেলার বিভিন্ন এলাকায় বিকাশ এজেন্টদের কাছে বিতরণের কথা ছিল।

কিন্তু টাকা নিয়ে বের হওয়ার পর রাব্বি হঠাৎ নিখোঁজ হন। পরে সে অফিসে ফোন করে জানান তাকে অপহরণের করা হয়েছে। বিষয়টি জানাজানি হলে ৫ ফেব্রুয়ারি চাঁদপুর সদর মডেল থানায় পরিবেশকের ম্যানেজার মনির হোসেন তালুকদার সাধারণ ডায়েরি (জিডি নং-২৬৭) করেন। পুলিশ তদন্তে নেমে রাব্বিকে জিজ্ঞাসাবাদ করলে সে অপহরণ ও হামলার ঘটনা সাজানো বলে স্বীকার করে। পরে পুলিশের জিজ্ঞাসাবাদে রাব্বির দেখানো মতে তার বসত ঘরের মাটির নিচে পুঁতে রাখা প্লাস্টিকের ব্যাগে মোড়ানো ৯ লাখ টাকা উদ্ধার করা হয়।

মঙ্গলবার দুপুরে চাঁদপুর সদর মডেল থানার এসআই কালাম গাজী ও তার সঙ্গে থাকা সঙ্গীয় ফোর্স গিয়ে ৯লাখ টাকা উদ্ধার করেন এবং ঘটনায় জড়িত ফরহাদ হোসেনকে (২১) গ্রেফতার করা হয়। এর আগে সকালে গ্রেফতার করা হয় এসআর মো. রাব্বিকে।

ওসি ফয়েজ আহমেদ জানান, অভিযুক্তরা বিকাশ ডিস্ট্রিবিউটের টাকার দায়িত্বে থেকে বিশ্বাসভঙ্গ ও প্রতারণার মাধ্যমে আত্মসাতের চেষ্টা করেছিল। পরিবেশকের পক্ষ থেকে থানায় মামলা হয়েছে। উদ্ধারকৃত টাকা জব্দ করা হয়েছে এবং মামলাটি তদন্তাধীন। এছাড়াও তাদের দুজনকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়।

সময়ের আলো/জোআই
  বিষয়:   বিকাশ এজেন্ট  গর্ত  উদ্ধার  গ্রেফতার  চাঁদপুর 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: