ফারহানের তাণ্ডবে পাকিস্তানের বড় পুঁজি

ক্রীড়া ডেস্ক

খেলা

যুক্তরাষ্ট্রের বিপক্ষে আগে ব্যাট করে রানের পাহাড় গড়েছে পাকিস্তান। অথচ শেষ দুই ওভারে ৫ উইকেট হারায় সালমান আলী আঘার দল।

2026-02-10T21:32:12+00:00
2026-02-10T21:32:12+00:00
 
  শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬,
২১ ভাদ্র ১৪৩৩
শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
খেলা
ফারহানের তাণ্ডবে পাকিস্তানের বড় পুঁজি
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৬, ৯:৩২ পিএম 
সংগৃহীত ছবি
যুক্তরাষ্ট্রের বিপক্ষে আগে ব্যাট করে রানের পাহাড় গড়েছে পাকিস্তান। অথচ শেষ দুই ওভারে ৫ উইকেট হারায় সালমান আলী আঘার দল। রানও উঠেছে মোটে ১৭। তারপরও যুক্তরাষ্ট্রের বিপক্ষে টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচে সাহিবজাদা ফারহানের হাফসেঞ্চুরিতে ভর করে ৯ উইকেটে ১৯০ রানের পুঁজি দাঁড় করে পাকিস্তান। 

কলম্বোতে টস হেরে ব্যাট করতে নেমে উড়ন্ত সূচনা করে পাকিস্তান। সাইম আইয়ুব আর সাহিবজাদা ফারহান ওপেনিংয়ে ৩১ বলে গড়েন ৫৪ রানের জুটি। সাইম ১৭ বলে ১৯ করে বিদায় নেন।

Advertisement

অধিনায়ক সালমান আঘা করেন মাত্র ১। এরপর ৩২ বলে ৪৬ রানের ইনিংস উপহার দেন বাবর আজম। এছাড়া ২৭ বলে ফিফটি করা ফারহান থেমেছেন ৪১ বলে ৭৩ রান করে। তার ইনিংসটি ৬ চার ও ৫ ছক্কায় সাজানো

এরপর ক্রিজে এসে ঝড় তোলেন শাদাব খান। ৪ বাউন্ডারি আর ১ ছক্কায় ১২ বলেই ৩০ রান করে ফেলেন এই অলরাউন্ডার। এরপর বেশ কয়েকটি উইকেট হারায় পাকিস্তান। শেষদিকে ৪ বলে ৯ করেন শাহিন শাহ আফ্রিদি। যুক্তরাষ্ট্রের পেসার শাডলে ফন শালকউইক ২৫ রান খরচায় নেন ৪টি উইকেট।

সময়ের আলো/এআর

  বিষয়:   ফারহান  তাণ্ডব  পাকিস্তান  পুঁজি 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: