আজও বাড়ি ফিরছেন অনেকে, ভোগান্তি নেই

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ভোট দিতে উৎসব মুখর পরিবেশে বাড়ি ফিরছেন মানুষ। আজ থেকে ছুটি শুরু হওয়ায় গতকাল থেকে

2026-02-11T11:59:35+00:00
2026-02-11T12:04:29+00:00
 
  বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬,
১৮ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
জাতীয়
আজও বাড়ি ফিরছেন অনেকে, ভোগান্তি নেই
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:৫৯ এএম  আপডেট: ১১.০২.২০২৬ ১২:০৪ পিএম
সংগৃহীত ছবি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ভোট দিতে উৎসব মুখর পরিবেশে বাড়ি ফিরছেন মানুষ। আজ থেকে ছুটি শুরু হওয়ায় গতকাল থেকে বাড়ি ফিরতে শুরু করে রাজধানীবাসী। সেই ধারাবাহিকতায় বুধবারও (১১ ফেব্রুয়ারি) গ্রামে ফিরছেন মানুষ। 

সকাল থেকে রাজধানীর সায়দাবাদ বাস টার্মিনাল ও আশেপাশের এলাকা ঘুরে দেখা গেছে, বাসে অনেকেই রাজধানী ছাড়ছেন। তবে মঙ্গলবারের মতো যাত্রীদের ভিড় নেই। গতকাল সায়েদাবাদ টার্মিনালে যাত্রীদের উপচেপড়া ভিড় ছিল, ছিল বাসের সংকট। অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ তুলেছিলেন যাত্রীরা। 

বুধবার সকাল থেকে সায়দাবাদ বাস টার্মিনাল, জনপথ মোড়, উত্তর যাত্রাবাড়ি, দোলাইপার, শনির আখড়া, রায়েরবাগ এলাকা ঘুরে দেখা গেছে, যাত্রীরা আসছেন নির্বিঘ্নে বাসে উঠছেন চলে যাচ্ছেন। অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ নেই যাত্রীদের।

এসব স্থানে কুমিল্লা, বরিশাল, নোয়াখালী, ফেনী, চাঁদপুর, হাজীগঞ্জ, চট্টগ্রাম, লাকসাম, খুলনা, সিলেট, লক্ষ্মীপুরসহ বিভিন্ন গন্তব্যের বাস দাঁড়িয়ে থাকতে দেখা গেছে।


কাউন্টারের কর্মী ও বিভিন্ন গন্তব্যের বাসের স্টাফরা যাত্রীদের ডাকাডাকি করছেন।

তিশা কাউন্টারের কর্মী মোহাম্মদ শাহাবুদ্দিন জনপথ মোড়ের দিকে যাত্রীদের ডাকাডাকি করছিলেন। তিনি বলেন, আজকে যাত্রী খুবই কম। অনেক গাড়ি না ভরেই ছেড়ে যাচ্ছে। 

তিনি বলেন, গতকালকে যে যাত্রী দেখছি তা কোনো ঈদের সময় ও দেখি নাই। কাল সারারাত সায়েদাবাদ থেকে গাড়ি ছেড়ে গেছে। পর্যাপ্ত গাড়ি থাকায় যাত্রীদেরও বাসের কর্মীদের সঙ্গে ভাড়া নিয়ে দর কষাকষি করতে দেখা গেছে।
 
বেলা বাড়ার সঙ্গে যাত্রীদের সংখ্যাও বাড়ছে বলে জানিয়েছেন বেশ কয়েকটি বাস কাউন্টারের কর্মীরা।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট হবে। ভোট উপলক্ষে ১১ ও ১২ ফেব্রুয়ারি (বুধ ও বৃহস্পতিবার) ছুটি থাকবে। 

এরপর ১৩ ও ১৪ ফেব্রুয়ারি (শুক্র ও শনিবার) দুই দিন সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সাপ্তাহিক ছুটি। সেই হিসেবে ১১ থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত চারদিন ছুটি কাটাবেন সরকারি চাকরিজীবীরা।

সময়ের আলো/এআর


  বিষয়:   নির্বাচন  পরিবেশ  ভোগান্তি 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: