তিন দফতরে নতুন ডিজি নিয়োগ

সময়ের আলো ডেস্ক

জাতীয়

সরকারের তিন দফতরে নতুন মহাপরিচালক (ডিজি) নিয়োগ দেওয়া হয়েছে। সেগুলো হলো- তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) অধিদফতর, জাতীয় সাইবার নিরাপত্তা

2026-07-02T00:00:27+00:00
2026-07-02T00:00:27+00:00
 
  রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬,
৫ আশ্বিন ১৪৩৩
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
জাতীয়
তিন দফতরে নতুন ডিজি নিয়োগ
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬, ১২:০০ এএম 
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের লোগো। সংগৃহীত ছবি
সরকারের তিন দফতরে নতুন মহাপরিচালক (ডিজি) নিয়োগ দেওয়া হয়েছে। সেগুলো হলো- তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) অধিদফতর, জাতীয় সাইবার নিরাপত্তা এজেন্সি এবং নভোথিয়েটার।  

বুধবার (১ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয় এ বিষয়ে আলাদা তিনটি প্রজ্ঞাপন জারি করে। 

যুগ্ম-সচিব মাহফুজা আক্তারকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অধীন আইসিটি অধিদফতরের মহাপরিচালক করা হয়েছে।


এ ছাড়া যুগ্ম-সচিব মো. আশরাফুল মমিন খান তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অধীন জাতীয় সাইবার নিরাপত্তা এজেন্সির মহাপরিচালক এবং যুগ্মসচিব এ কে এম শওকত আলম মজুমদার বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীন নভোথিয়েটারের মহাপরিচালক নিয়োগ পেয়েছেন।  

নিয়োগ করা কর্মকর্তাদের আগামী ৭ জুলাইয়ের মধ্যে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হয়ে নতুন কর্মস্থলে যোগদান করতে হবে। অন্যথায় ওই দিন অপরাহ্ন থেকে তারা বর্তমান কর্মস্থল থেকে 'স্ট্যান্ড রিলিজড' (তাৎক্ষণিক অবমুক্ত) হিসেবে গণ্য হবেন বলেও প্রজ্ঞাপনে জানানো হয়েছে।    

সময়ের আলো/ইউএমএইচ


  বিষয়:   ডিজি  নিয়োগ 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: