বেনাপোল স্থলবন্দরে ৩ দিন আমদানি-রপ্তানি বন্ধ

বেনাপোল প্রতিনিধি

সারাদেশ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নির্বিঘ্নভাবে সম্পন্ন করার লক্ষ্যে দেশের গুরুত্বপূর্ণ স্থলবন্দর বেনাপোল দিয়ে সাময়িকভাবে আমদানি-রপ্তানি

2026-02-11T12:31:29+00:00
2026-02-11T12:31:29+00:00
 
  সোমবার, ১২ অক্টোবর ২০২৬,
২৭ আশ্বিন ১৪৩৩
সোমবার, ১২ অক্টোবর ২০২৬
সারাদেশ
বেনাপোল স্থলবন্দরে ৩ দিন আমদানি-রপ্তানি বন্ধ
বেনাপোল প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:৩১ পিএম 
সংগৃহীত ছবি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নির্বিঘ্নভাবে সম্পন্ন করার লক্ষ্যে দেশের গুরুত্বপূর্ণ স্থলবন্দর বেনাপোল দিয়ে সাময়িকভাবে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বন্দর ও ইমিগ্রেশন সূত্র জানায়, আগামী ১১ ফেব্রুয়ারি থেকে ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত টানা তিন দিন বেনাপোল স্থলবন্দর দিয়ে সকল প্রকার আমদানি ও রপ্তানি কার্যক্রম স্থগিত থাকবে। নির্বাচন শেষে সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করে বন্দর কার্যক্রম পুনরায় স্বাভাবিক করা হবে।


এদিকে, নির্বাচনের দিন আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে বেনাপোল ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে যাত্রী পারাপারও সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ১২ ফেব্রুয়ারি সকাল ৬টা থেকে ১৩ ফেব্রুয়ারি সকাল ৬টা পর্যন্ত মোট ২৪ ঘণ্টা এই রুটে যাত্রী চলাচল বন্ধ থাকবে।

বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, জাতীয় স্বার্থ ও জননিরাপত্তার বিষয়টি বিবেচনায় রেখেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সাময়িক এই অসুবিধার জন্য যাত্রী ও ব্যবসায়ীদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করে সকলের সহযোগিতা কামনা করেছে কর্তৃপক্ষ।

সময়ের আলো/জোআই
  বিষয়:   বেনাপোল স্থলবন্দর  আমদানি-রপ্তানি  জাতীয় সংসদ  নির্বাচন 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: