চট্টগ্রামে বিদেশি পিস্তলসহ রোহিঙ্গা আটক

চট্টগ্রাম ব্যুরো

সারাদেশ

চট্টগ্রাম নগরীর একটি আবাসিক এলাকা থেকে বিদেশি পিস্তলসহ এক রোহিঙ্গাকে আটক করেছে সেনাবাহিনী।বুধবার (১১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে নগরীর

2026-02-12T01:15:56+00:00
2026-02-12T01:15:56+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
সারাদেশ
চট্টগ্রামে বিদেশি পিস্তলসহ রোহিঙ্গা আটক
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬, ১:১৫ এএম   (ভিজিট : ৭৬)
চট্টগ্রামে বিদেশি পিস্তলসহ রোহিঙ্গা আটক। ছবি : সংগৃহীত
চট্টগ্রাম নগরীর একটি আবাসিক এলাকা থেকে বিদেশি পিস্তলসহ এক রোহিঙ্গাকে আটক করেছে সেনাবাহিনী। 

বুধবার (১১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে নগরীর চকবাজারের নির্ভানা আবাসিক এলাকার একটি ভবন থেকে ওই ব্যক্তিকে আটক করা হয়। পরে তাকে চকবাজার থানায় হস্তান্তর করা হয়েছে। 

আটক ব্যক্তির নাম মো. শহীদুল। তিনি ওই ভবনের নিরাপত্তা প্রহরী। 

পুলিশ জানায়, আটক ব্যক্তি মিয়ানমারের নাগরিক। তিনি ওই ভবনে নিরাপত্তা প্রহরীর কাজ করতেন বলে জানা গেছে। তার কাছ থেকে একটি বিদেশি নাইন এমএম পিস্তল উদ্ধার করা হয়েছে। অস্ত্রসহ আটক ব্যক্তিকে থানায় আনা হয়েছে।


চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল আজাদ গণমাধ্যমকে বলেন, অস্ত্রসহ আটক ব্যক্তিকে থানায় আনা হয়েছে। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন। 

এফআর


  বিষয়:   চট্টগ্রাম  বিদেশি পিস্তল  রোহিঙ্গা  আটক 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: