এনসিপির প্রার্থীর গাড়িতে হামলা, আহত ৫

কুড়িগ্রাম সংবাদদাতা

সারাদেশ

কুড়িগ্রাম সদর উপজেলায় ১১ দলীয় নির্বাচনী ঐক্য সমর্থিত জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আতিকুর রহমানের গাড়ি লক্ষ্য করে হামলার ঘটনা ঘটেছে।

2026-02-12T05:39:39+00:00
2026-02-12T05:41:16+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
সারাদেশ
কুড়িগ্রাম–২ আসন
এনসিপির প্রার্থীর গাড়িতে হামলা, আহত ৫
কুড়িগ্রাম সংবাদদাতা
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:৩৯ এএম  আপডেট: ১২.০২.২০২৬ ৫:৪১ এএম  (ভিজিট : ১৭৩)
আহত আশিকুর রহমান। ছবি : সংগৃহীত
কুড়িগ্রাম সদর উপজেলায় ১১ দলীয় নির্বাচনী ঐক্য সমর্থিত জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আতিকুর রহমানের গাড়ি লক্ষ্য করে হামলার ঘটনা ঘটেছে। এতে তার ছোট ভাই আশিকুর রহমানসহ পাঁচজন আহত হয়েছেন। 

বুধবার (১১ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ১০টার দিকে উপজেলায় পলাশবাড়ি এলাকায় এ হামলার ঘটনা ঘটে। 

এদিকে, হামলায় ছাত্রদল নেতা আমিমুল, শাওন ও সোহেলসহ প্রায় ৩৫ জন অংশ নেন বলে অভিযোগ করেছেন কুড়িগ্রাম–২ আসনে এনসিপির প্রার্থী আতিকুর রহমান।

কুড়িগ্রাম সদর হাসপাতালে সাংবাদিকদের আতিকুর রহমান বলেন, রাতের অন্ধকারে তার ওপর হামলার আশঙ্কা ছিল। ওই সময় তার ব্যবহৃত গাড়িতে তার ছোট ভাইসহ পাঁচজন যাচ্ছিলেন। হামলাকারীরা ধারণা করেন, তিনি ওই গাড়িতে আছেন এবং গাড়িটি লক্ষ্য করে হামলা চালান।

শাপলা কলি প্রতীকের এই প্রার্থী বলেন, 'আমার ছোট ভাই তাদের পায়ে ধরে বলেছে, আমাদের মারবেন না। তবুও তারা রড ও হকিস্টিক দিয়ে শরীরের বিভিন্ন অংশে আঘাত করেন। মাটিতে ফেলে পা দিয়ে পিষে ফেলা হয়েছে।


আতিকুর রহমান আরও বলেন, ঘটনার পর তিনি পুলিশ, সেনাবাহিনী ও বিজিবিকে ফোন করলেও তাৎক্ষণিক সহযোগিতা পাননি। 

এদিকে হামলার প্রতিবাদে আতিকুর রহমান প্রথমে দলীয় নেতা–কর্মীদের শাপলা চত্বরে জড়ো হতে বলেন। পরে তারা জেলা প্রশাসকের বাসভবনের সামনে অবস্থান নেন। একপর্যায়ে পুলিশ ঘটনাটি থানায় লিখিতভাবে জানানোর পরামর্শ দেয় এবং আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে, রাত ১টার দিকে তারা সেখান থেকে সরে যান।

কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর আলম গণমাধ্যমকে বলেন, এনসিপির প্রার্থীর গাড়িতে হামলা এবং প্রার্থীর ছোট ভাইকে পিটিয়ে আহত করার ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং ঘটনাটি তদন্ত করা হবে।


এফআর


  বিষয়:   নির্বাচন  কুড়িগ্রাম–২ আসন  এনসিপি  প্রার্থী  গাড়িতে হামলা  আহত 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: