মধ্যরাতে তোপের মুখে সারজিস

পঞ্চগড় সংবাদদাতা

সারাদেশ

পঞ্চগড়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার কাছে চাঁদাবাজি করা হয়েছে বলে অভিযোগ তুলেছেন দলের উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক ও ১১

2026-02-12T06:15:14+00:00
2026-02-12T06:19:16+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
সারাদেশ
মধ্যরাতে তোপের মুখে সারজিস
পঞ্চগড় সংবাদদাতা
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬, ৬:১৫ এএম  আপডেট: ১২.০২.২০২৬ ৬:১৯ এএম  (ভিজিট : ১২৫)
মধ্যরাতে তোপের মুখে সারজিস। ছবি : ভিডিও থেকে নেওয়া
পঞ্চগড়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার কাছে চাঁদাবাজি করা হয়েছে বলে অভিযোগ তুলেছেন দলের উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক ও ১১ দলীয় জোটের প্রার্থী সারজিস আলম।

বুধবার (১১ ফেব্রুয়ারি) দিবাগত রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে এ অভিযোগ করেন তিনি।

এদিকে, পরে রাত ১১টার পর ওই নেতার বাড়িতে যান সারজিস আলম। এসময় ভোটকে ঘিরে টাকার বস্তা থাকার অভিযোগ তোলেন স্থানীয়রা এবং তোপের মুখে পড়েন সারজিস আলম।

এদিকে, এসব ঘটনার খবর পেয়ে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে ছুটে যায়। এর মাঝে সারজিস নিজের অবস্থানের কথা উল্লেখ করে চাঁদাবাজির অভিযোগ তোলেন। একই সঙ্গে প্রশাসন বরাবর লিখিত অভিযোগ দায়ের করা হচ্ছে বলেও জানান তিনি।

এ সময় সাংবাদিকদের সারজিস বলেন, এনসিপির পঞ্চগড় পৌর শাখার সদস্য সচিব আমিনুর রহমান নিলু চাঁদাবাজির শিকার হয়েছেন। প্রশাসনের কাছে আমরা লিখিত অভিযোগ দিচ্ছি। চাঁদাবাজির সব প্রমাণ আমাদের কাছে আছে। কিন্তু কিছু পেজ ও আইডি থেকে আপনারা যে প্রোপাগান্ডা ছড়াচ্ছেন তা সময়ের সাথে সাক্ষী হয়ে থাকবে। এভাবে প্রোপাগান্ডা ছড়ানোর মাধ্যমে ধীরে ধীরে ফ্যাসিস্ট তৈরি হয়। 


তিনি আরও বলেন, কোনোদিন আপনাদের কাছ থেকে রাজনৈতিক পক্ষপাতমূলক আচরণ চাই না। মেইনস্ট্রিম মিডিয়াকে সত্যটা ক্যারি করা উচিত।

টাকার বস্তা থাকার বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সারজিস বলেন, যারা এমন অভিযোগ করছে, তাদেরকে বলুন প্রশাসনের কাছে লিখিত অভিযোগ করতে। প্রশাসন সার্চ করে যদি কিছু পায়, তবে তারা তাদের প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। তবে এটা যদি মিথ্যা হয়, তাহলে যারা এসব প্রোপাগান্ডা চালাচ্ছে তাদের কী ব্যবস্থা নেওয়া হবে—সেটার ওপর নির্ভর করবে আগামীকাল কতটুকু সুষ্ঠু নির্বাচন হবে।

একই সঙ্গে সারজিস আলম বলেন, নির্বাচন সুষ্ঠু না হলে এবং আবার স্বৈরাচার তৈরি হলে কারো পিঠের চামড়া থাকবে না।


এফআর


  বিষয়:   মধ্যরাত  তোপের মুখে  সারজিস 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: