দিনাজপুর-৬ আসনে বিএনপির ডা. জাহিদ হোসেন বিজয়ী

নিজস্ব প্রতিবেদক

সারাদেশ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-৬ আসনে ধানের শীষ প্রতীক নিয়ে বেসরকারিভাবে প্রাপ্ত ফলে বিপুল ভোটে জয় পেয়েছেন বিএনপির স্থায়ী কমিটির

2026-02-13T00:29:10+00:00
2026-02-13T00:29:10+00:00
 
  শুক্রবার, ৫ জুন ২০২৬,
২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
শুক্রবার, ৫ জুন ২০২৬
সারাদেশ
দিনাজপুর-৬ আসনে বিএনপির ডা. জাহিদ হোসেন বিজয়ী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:২৯ এএম   (ভিজিট : ২০৭)
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন। সংগৃহীত ছবি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-৬ আসনে ধানের শীষ প্রতীক নিয়ে বেসরকারিভাবে প্রাপ্ত ফলে বিপুল ভোটে জয় পেয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন। 

প্রাপ্ত ফলাফল অনুযায়ী, এ জেড এম জাহিদ হোসেন মোট ১ লাখ ৯৬ হাজার ৫৩৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী  আনওয়ারুল ইসলাম পেয়েছেন ১ লাখ ৮২ হাজার ৭৭৭ ভোট। 


১৯৯টি ভোটকেন্দ্রের প্রাপ্ত প্রাথমিক ফলাফলের ভিত্তিতে এ তথ্য জানা গেছে। 

ভোট গণনার শুরু থেকেই এগিয়ে থাকা এই প্রার্থী শেষ পর্যন্ত জয় নিশ্চিত করলে তার সমর্থকদের মাঝে উচ্ছ্বাস লক্ষ করা যায়। 

এর আগে, নির্বাচনের দিন সকাল থেকেই ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে আসনটির কেন্দ্রগুলোতে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে। আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নিরাপত্তার মধ্য দিয়ে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়। 

সময়ের আলো/এনএ 


  বিষয়:   দিনাজপুর-৬  আসন  বিএনপি  ডা. জাহিদ হোসেন  বিজয়ী 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: