রাজশাহীর ৪টিতে বিএনপি দুটিতে জামায়াত জয়ী

রাজশাহী ব্যুরো

সারাদেশ

রাজশাহীর ছয়টি আসনের মধ্যে চারটিতে বিএনপির প্রার্থীরা জয়ী হয়েছেন। এছাড়াও দুটিতে জয়ী হয়েছে জামায়াতের প্রার্থীরা। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দিবাগত রাত

2026-02-13T11:26:43+00:00
2026-02-13T11:26:43+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
সারাদেশ
রাজশাহীর ৪টিতে বিএনপি দুটিতে জামায়াত জয়ী
রাজশাহী ব্যুরো
প্রকাশ: শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:২৬ এএম   (ভিজিট : ১৫৯)
রাজশাহীর ৪টিতে বিএনপি দুটিতে জামায়াত জয়ী
রাজশাহীর ছয়টি আসনের মধ্যে চারটিতে বিএনপির প্রার্থীরা জয়ী হয়েছেন। এছাড়াও দুটিতে জয়ী হয়েছে জামায়াতের প্রার্থীরা। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দিবাগত রাত আড়াইটার দিকে ফলাফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা ও রাজশাহী জেলা প্রশাসক আফিয়া আখতার।

ঘোষিত ফলাফল অনুযায়ী রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনে ১ হাজার ৮৮৪ ভোট বেশি পেয়ে জয়ী হয়েছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান। তিনি দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে ধানের শীষকে পরাজিত করেছেন। 
 
মুজিবুর রহমান ভোট পেয়েছেন ১ লাখ ৭১ হাজার ৭৮৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির ধানের শীষের প্রার্থী শরীফ উদ্দিন ১ লাখ ৬৯ হাজার ৯০২ ভোট।

রাজশাহী-১ আসনে মোট ভোট কেন্দ্র ১৬০টি। এ আসনে মোট ভোটার ৪ লাখ ৬৮ হাজার ৭৮০। ভোট দিয়েছেন ৩ লাখ ৫১ হাজার ৮৪৪। বৈধ ভোট ৩ লাখ ৪৩ ৮৫৮টি। ভোটের শতাংশ ৭৫ দশমিক ০৬।  

রাজশাহী-২ (সদর) আসনে দ্বিতীয়বারের মতো সংসদ সদস্য পদে জয়লাভ করেছেন বিএনপি প্রার্থী মিজানুর রহমান মিনু। তিনি ২৮ হাজার ভোটে পরাজিত করেন জামায়াতের প্রার্থী ডা. মোহাম্মদ জাহাঙ্গীরকে।

মিজানুর রহমান মিনু বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা। অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-২ আসন থেকে নির্বাচিত হয়েছিলেন। এর আগে তিনি রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র পদে জয়লাভ করেন।


ফলাফলে দেখা গেছে, ধানের শীষ প্রতীক নিয়ে ১ লাখ ২৮ হাজার ৫৪৬ ভোট পেয়েছেন তিনি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামের দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে ডা. মোহাম্মদ জাহাঙ্গীর পেয়েছেন ১ লাখ ৩৭০ ভোট। ভোটের ব্যবধান ২৮ হাজার ১৭৬।

এই ভোট ১১৬টি কেন্দ্র থেকে পাওয়া গেছে। এই আসনে ভোট পড়েছে ৬৩ দশমিক ৮৪ শতাংশ। ৩ লাখ ৬৯ হাজার ৫৬৪ ভোটারের মধ্যে ভোট দিয়েছেন ২ লাখ ৩৫ হাজার ৯১৬। ভোট বাতিল হয়েছে ৪ হাজার ৪৭৪ ভোট। বৈধ ভোট ২ লাখ ৩১ হাজার ৪৪২ ভোট।

রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনে ধানের শীষ প্রতীক নিয়ে ৩৮ হাজার ভোটের ব্যবধানে জামায়াতের প্রার্থীকে পরাজিত করেছেন বিএনপির কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট শফিকুল হক মিলন। বিএনপির কেন্দ্রীয় বন ও পরিবেশ বিষয়ক সহসম্পাদক অ্যাডভোকেট শফিকুল হক মিলন ১ লাখ ৭৬ হাজার ৩১৮ ভোট পেয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামের প্রার্থী আবুল কালাম আজাদ দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে পেয়েছেন ১ লাখ ৩৭ হাজার ৯২৭ ভোট।

১৩২টি কেন্দ্রে ভোট পড়েছে ৭৭ দশমিক ২৭ শতাংশ। এই আসনে মোট ভোটার ৪ লাখ ২৩ হাজার ৭৩৮। ভোট দিয়েছেন ৩ লাখ ২৭ হাজার ৪০৭। ভোট বাতিল হয়েছে ৮ হাজার ১৪৬ ভোট। বৈধ ভোট ৩ লাখ ১৯ হাজার ২৬১ ভোট।


রাজশাহী-৪ (বাগমারা) আসনে জয় পেয়েছেন উপজেলা নায়েবে আমীর ডা. আব্দুল বারী। তিনি ৫ হাজার ৭৬৫ ভোটে বিএনপির মনোনীত প্রার্থী ও উপজেলা আহ্বায়ক ডিএম জিয়াউর রহমানকে পরাজিত করেন।  
  
ফলাফলে দেখা গেছে, ১২৩টি কেন্দ্রে আব্দুল বারী পেয়েছেন ১ লাখ ১৫ হাজার ২২৬ ভোট। বিএনপি প্রার্থী ডিএম জিয়াউর রহমান পেয়েছেন ১ লাখ ৯ হাজার ৪৬১ ভোট। এই আসনে মোট ভোটার ৩ লাখ ১৯ হাজার ৯০৯। ভোট দিয়েছেন ২ লাখ ৩১ হাজার ১৯০ ভোট। ভোট বাতিল হয়েছে ৪ হাজার ৭৪ ভোট। বৈধ ভোট ২ লাখ ২৭ হাজার ১১৬ ভোট।  ভোটের শতাংশ ৭২ দশমিক ২৭।

রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনে বিপুল ভোটে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন অধ্যাপক নজরুল ইসলাম মণ্ডল। তিনি ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১ লাখ ৫৩ হাজার ৪২৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মনজুর রহমান দাড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৭৩ হাজার ৪৪৩ ভোট। ব্যবধান ৭৯ হাজার ৯৮২ ভোট।


এ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৫৩ হাজার ১৭৩ জন। ভোট পড়েছে ২ লাখ ৪৩ হাজার ৪৩৬। ভোট বাতিল হয়েছে ৫ হাজার ৬৩৮টি। বৈধ ভোটের সংখ্যা ২ লাখ ৩৭ হাজার ৭৯৮ ভোট। ভোটের শতাংশ ৬৮ দশমিক ৯৩।

রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনে জয়ী হয়েছেন জেলা বিএনপির আহ্বায়ক ও ধানের শীষের প্রার্থী আবু সাঈদ চাঁদ। আবু সাঈদ চাঁদ ভোট পেয়েছেন ১ লাখ ৪৮ হাজার ৬৭২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের ইসলামীর জেলার সহকারি সেক্রেটারি নাজমুল হক দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৯২ হাজার ৯৬৫ ভোট। আবু সাঈদ চাঁদ ৫৫ হাজার ৬৭৭ ভোটে বেসরকারিভাবে জয়ী হয়েছেন।

রাজশাহী-৬ আসনে মোট ভোট কেন্দ্র ১২০টি। এ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৫৬ হাজার ৯৫৯ জন। ভোট দিয়েছেন ২ লাখ ৫৩ হাজার ৩০২ জন। ভোট বাতিল হয়েছে ৭ হাজার ১০৭টি ভোট। বৈধ ভোট ২ লাখ ৪৬ হাজার ১৯৫। ৭০ দশমিক ৯৬ শতাংশ ভোট কাস্ট হয়েছে।

সময়ের আলো/জোআই


  বিষয়:   রাজশাহী  বিএনপি  জামায়াত  জয়ী 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: