প্রত্যয় তরুণ সংঘের উদ্যোগে পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন

ঝালকাঠি প্রতিনিধি

সারাদেশ

ঝালকাঠির অন্যতম সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন প্রত্যয় তরুণ সংঘের উদ্যোগে ঝালকাঠি পৌর মহা শ্মশানে পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

2026-02-13T16:57:03+00:00
2026-02-13T17:35:17+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
সারাদেশ
প্রত্যয় তরুণ সংঘের উদ্যোগে পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন
ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬, ৪:৫৭ পিএম  আপডেট: ১৩.০২.২০২৬ ৫:৩৫ পিএম
স্বেচ্ছাসেবী সংগঠন প্রত্যয় তরুণ সংঘ। ছবি : সময়ের আলো
ঝালকাঠির অন্যতম সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন প্রত্যয় তরুণ সংঘের উদ্যোগে ঝালকাঠি পৌর মহা শ্মশানে পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। 

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকাল ১০টায় সংগঠনের সদস্যদের অংশগ্রহণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন ঝালকাঠি জেলা পূজা উদযাপন পরিষদ সভাপতি অধ্যাপক ডা. অসীম কুমার সাহা। বিশেষ অতিথি ছিলেন শ্রীশ্রী রাধাগোবিন্দ আঙ্গিনা পাবলিক হরিসভা সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার অসীত বরন সাহা, ঝালকাঠি জেলা হিন্দু পরিষদ উপদেষ্টা বিশিষ্ট সমাজসেবক পিনাকী দাস, সাধারণ সম্পাদক সঞ্জিব কুমার রায় ভুট্টো।


এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের মুখপাত্র যুবরাজ দাস, সহ-সভাপতি সঞ্জয় মালী, সাধারণ সম্পাদক হৃদয় কর্মকার, কোষাধ্যক্ষ উজ্জ্বল দুয়ারী, সহ-কোষাধ্যক্ষ রনি চন্দ্র, প্রচার সম্পাদক প্রিতম দাস চয়ন, সহ-প্রচার সম্পাদক সীমান্ত দত্ত, সাংস্কৃতিক সম্পাদক টুটুল চন্দ, সুদেব দত্ত, হৃদয় দাস, অনয় দাস অপু, দীপক দেবনাথ, প্রদ্বীপ দুয়ারী, গোপাল শীল, শান্ত দে সহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।

অনুষ্ঠানে সংগঠনের প্রধান উপদেষ্টা তার বক্তব্যে বলেন, প্রত্যয় তরুণ সংঘ ঝালকাঠিতে একটি অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। বিগত সময়গুলোতে তারা ধারাবাহিকভাবে বিভিন্ন সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছে। তিনি সংগঠনের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

সংগঠনের সাধারণ সম্পাদক হৃদয় কর্মকার বলেন, আমরা দীর্ঘদিন ধরে ঝালকাঠিতে বিভিন্ন সামাজিক ও উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে আসছি। ভবিষ্যতেও এই ধারাবাহিকতা বজায় রেখে আরও বৃহত্তর পরিসরে কাজ করতে চাই।

প্রত্যয় তরুণ সংঘের এ উদ্যোগ স্থানীয় মহলে Albert প্রশংসা কুড়িয়েছে। সংগঠনটি ভবিষ্যতেও জনকল্যাণমূলক ও পরিবেশবান্ধব কর্মসূচি অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেছে।

সময়ের আলো/জোআই


  বিষয়:   প্রত্যয় তরুণ সংঘ  পরিচ্ছন্নতা  বৃক্ষরোপণ কর্মসূচি  পালন  ঝালকাঠি 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: