সাতক্ষীরার চারটি আসনে জামানত হারালেন ১১ প্রার্থী

সাতক্ষীরা প্রতিনিধি

সারাদেশ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরার চারটি আসনে জামানত হারিয়েছেন ১১ জন প্রার্থী। আসনগুলোতে মোট ২০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। চারটি

2026-02-13T20:48:35+00:00
2026-02-13T20:48:35+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
সারাদেশ
সাতক্ষীরার চারটি আসনে জামানত হারালেন ১১ প্রার্থী
সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬, ৮:৪৮ পিএম 
সংগৃহীত ছবি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরার চারটি আসনে জামানত হারিয়েছেন ১১ জন প্রার্থী। আসনগুলোতে মোট ২০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। চারটি আসনেই জামায়াতে ইসলামীর প্রার্থীরা বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।
 
নির্বাচনের ফলাফল বিশ্লেষণে দেখা গেছে, চারটি আসনেই লাঙল ও হাতপাখা প্রতীকের প্রার্থীরা জামানত হারিয়েছেন।
বাংলাদেশের নির্বাচনি আইন (গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২) অনুযায়ী, কোনো প্রার্থী মোট প্রদত্ত বৈধ ভোটের অন্তত ৮ ভাগের ১ ভাগ (১২.৫%) ভোট না পায়, তার জামানত হারাবেন। সে হিসেবে সাতক্ষীরার চারটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করা ২০ জন প্রার্থীর মধ্যে মাত্র ৯ জনের জামানত রক্ষা হয়েছে। বাকি ১১ জনই প্রয়োজনীয় ন্যূনতম ভোট পেতে ব্যর্থ হয়েছেন।

সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনে বিজয়ী জামায়াতের মো. ইজ্জত উল্যাহ পেয়েছেন এক লাখ ৯৩ হাজার ৭৭২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হাবিবুর রহমান পেয়েছেন এক লাখ ৬৯ হাজার ৯৯৫ ভোট। এই আসনে জামানত হারিয়েছেন জাতীয় পার্টির জিয়াউর রহমান, ইসলামী আন্দোলনের শেখ মো. রেজাউল করিম, মো. ইয়ারুল ইসলাম। 

সাতক্ষীরা-২ (সাতক্ষীরা সদর ও দেবহাটা) আসনে জামায়াতের মুহাদ্দিস আবদুল খালেক পেয়েছেন দুই লাখ ৬৬ হাজার ৯৫৯ ভোট। তার প্রতিদ্বন্দ্বী বিএনপির আব্দুর রউফ পেয়েছেন এক লাখ ১৬ হাজার ২৯৩ ভোট। এ আসনে জামানত হারিয়েছেন মো. আশরাফুজ্জামান, মুফতী রবীউল ইসলাম, ও মো. ইদ্রিস আলী।

 
সাতক্ষীরা-৩ (আশাশুনি-কালিগঞ্জ) আসনে জামায়াতের রবিউল বাশার পেয়েছেন এক লাখ ৮৪ হাজার ২৩৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী শহিদুল আলম পেয়েছেন এক লাখ ৫ হাজার ৩৭৯ ভোট। বিএনপির কাজী আলাউদ্দীন পেয়েছেন ৫৬ হাজার ৮১৯ ভোট। এ আসনে জামানত হারিয়েছেন মো. ওয়েজ কুরনী, মো. আলিপ হোসেন ও রুবেল হোসেন। 

সাতক্ষীরা-৪ (শ্যামনগর) আসনে জামায়াতের গাজী নজরুল ইসলাম পেয়েছেন এক লাখ ৬ হাজার ৯১৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির ড. মনিরুজ্জামান পেয়েছেন ৮৫ হাজার ৪২৬ ভোট। এ আসনে জামানত হারিয়েছেন এস. এম. মোস্তফা আল মামুন ও মো. আব্দুর রশীদ। 

সময়ের আলো/আআ


  বিষয়:   সাতক্ষীরা  আসন  জামানত  প্রার্থী  নির্বাচন 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: