রাজশাহী ৫ আসনে ৫ জনের জামানত বাজেয়াপ্ত

দুর্গাপুর প্রতিনিধি

সারাদেশ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনে প্রতিদ্বন্দ্বিতা করা সাত প্রার্থীর মধ্যে পাঁচজনই জামানত হারিয়েছেন। নির্বাচন কমিশনের বিধান অনুযায়ী, সংশ্লিষ্ট

2026-02-14T05:05:21+00:00
2026-02-14T05:05:21+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
রাজশাহী ৫ আসনে ৫ জনের জামানত বাজেয়াপ্ত
দুর্গাপুর প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:০৫ এএম 
রাজশাহী ৫ আসনে ৫ জনের জামানত বাজেয়াপ্ত। ছবি : সময়ের আলো
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনে প্রতিদ্বন্দ্বিতা করা সাত প্রার্থীর মধ্যে পাঁচজনই জামানত হারিয়েছেন। নির্বাচন কমিশনের বিধান অনুযায়ী, সংশ্লিষ্ট আসনে মোট প্রদত্ত ভোটের আট ভাগের এক ভাগ ভোট না পেলে প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দিনগত রাতে ভোট গণনা শেষে ১৩৫টি কেন্দ্রের ফলাফলের ভিত্তিতে রাজশাহী জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা আফিয়া আক্তার এবং রাজশাহী-৫ আসনের দুর্গাপুর উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা মাসতুরা আমিনা পৃথকভাবে বেসরকারি ফলাফল ঘোষণা করেন।

ঘোষিত ফলাফল অনুযায়ী, এ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৫৩ হাজার ১৭৭ জন। ১৩২টি কেন্দ্রে মোট ভোট পড়েছে ১ লাখ ৮৬ হাজার ৬৭৫টি। ফলাফলে দেখা যায়, বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী অধ্যাপক নজরুল ইসলাম মণ্ডল পেয়েছেন ১ লাখ ৫২ হাজার ৮৩৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মাওলানা মনজুর রহমান পেয়েছেন ৭২ হাজার ৫১২ ভোট।
আরও পড়ুন

নির্বাচন কমিশনের শর্ত অনুযায়ী মোট প্রদত্ত ভোটের আট ভাগের এক ভাগ ভোট অর্জনে ব্যর্থ হওয়ায় পাঁচ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে। তারা হলেন- ফুটবল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রেজাউল করিম ৬ হাজার ৩৮৫ ভোট, ঘোড়া প্রতীকের স্বতন্ত্র প্রার্থী শিল্পপতি ইসফা খায়রুল হক শিমুল ২ হাজার ৪৭৪ ভোট, মোটরসাইকেল প্রতীকের অ্যাডভোকেট রায়হান কায়সার ৪৩৮ ভোট, একতারা প্রতীকের বাংলাদেশ সুপ্রিম পার্টির প্রার্থী মো. আলতাফ হোসেন মোল্লা ৯২৯ ভোট এবং হাতপাখা প্রতীকের ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মো. রুহুল আমিন ৬১০ ভোট।

এএডি/


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: