দেবশ্রী অন্তরার নতুন শুরু

আনন্দ সময় প্রতিবেদক

আনন্দ সময়

প্রায় দুই বছর আগে প্রীতম হাসানের সঙ্গে শাকিব খানের ‘তুফান’ সিনেমার ‘লাগে উরাধুরা’ গানটি গেয়ে বেশ পরিচিতি পান দেবশ্রী অন্তরা।

2026-02-14T23:02:17+00:00
2026-02-14T23:02:17+00:00
 
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
আনন্দ সময়
দেবশ্রী অন্তরার নতুন শুরু
আনন্দ সময় প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:০২ পিএম 
দেবশ্রী অন্তরা। ছবি : সংগৃহীত
প্রায় দুই বছর আগে প্রীতম হাসানের সঙ্গে শাকিব খানের ‘তুফান’ সিনেমার ‘লাগে উরাধুরা’ গানটি গেয়ে বেশ পরিচিতি পান দেবশ্রী অন্তরা। এরপর তাকে সুর-ছন্দে না পাওয়া গেলেও নতুন গান নিয়ে হাজির হয়েছেন তিনি। 

ভালোবাসা দিবস ঘিরে প্রচারে এসেছে ব্যান্ড ‘এক্সকেইপ’-এর গান ‘আমি পাখি হবো’। এতে কণ্ঠ দিয়েছেন দেবশ্রী অন্তরা। তার সঙ্গে গানটি গেয়েছেন আবীর সাদাফ। একসঙ্গে এটিই তাদের প্রথম কাজ। 

গানটির কথা লিখেছেন রবিউল ইসলাম জীবন। সুর ও সংগীতায়োজন করেছেন ব্যান্ডটির গিটারিস্ট কাজী রিন্টু ও আবীর সাদাফ। আর মিক্স-মাস্টারিং করেছেন বখতিয়ার হোসেন। গানটির ভিডিও নির্মাণ করা হয়েছে এআই ব্যবহার করে।

গানটি প্রসঙ্গে দেবশ্রী অন্তরা বলেন, ‘লাগে উরাধুরা’ গানের পর আর গানে নিয়মিত হওয়া হয়নি বিভিন্ন কারণে। কিন্তু সংগীত কখনো আমাকে ছাড়েনি। ‘আমি পাখি হবো’ গানটি আমার কাছে এক ধরনের নতুন শুরু, আর এটাই আমার প্রথম ব্যান্ড কলাবোরেশন হওয়া, যেটা বেশ স্পেশাল। গানটির আবেগ আমাকে খুব টেনেছে। আমি সত্যিই রোমাঞ্চিত এবং গানটি শ্রোতাদের সঙ্গে সংযোগ তৈরি হবে বলে আশাবাদী।’

আবীর সাদাফ জানিয়েছেন, গানটি কেবল ভালোবাসা দিবসের জন্য নির্মিত নয়, এটি মূলত ‘স্ট্রিংস বিয়ন্ড বর্ডারস’ নামের একটি আন্তর্জাতিক সংগীত প্ল্যাটফর্মের অংশ হিসেবে নির্মিত। গানটি সেখানেই প্রচার হয়েছে। শুক্রবার রাত থেকে শোনা যাচ্ছে গানটি। 

গানটি প্রসঙ্গে আবীর সাদাফ বলেন, এই প্রজেক্টের লক্ষ্য একেবারেই আলাদা। সেভাবেই তৈরি করা হয়েছে গানটি। সবার ভালো লাগবে বলে আমার বিশ্বাস।

প্রসঙ্গত, ছোটবেলা থেকেই নাচ-গানের সঙ্গে বেড়ে ওঠা দেবশ্রী অন্তরার। কত্থক নৃত্যে যতটা পারদর্শী ঠিক ততটাই গানেও। এর পাশাপাশি তিনি কাজ করেন ভয়েজ আর্টিস্ট, সংবাদ উপস্থাপিকা হিসেবেও।

এফআর
  বিষয়:   কণ্ঠশিল্পী  দেবশ্রী অন্তরা  নতুন শুরু 


Advertisement
Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: