গোপালগঞ্জে ট্রলি চাপায় বৃদ্ধ নিহত

গোপালগঞ্জ প্রতিনিধি

সারাদেশ

গোপালগঞ্জে ট্রলি চাপায় মাছেম মোল্লা (৭৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।রোববার (১৫ ফেব্রুয়ারি) সকালে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুর

2026-02-15T15:46:57+00:00
2026-02-15T15:46:57+00:00
 
  শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬,
১০ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
গোপালগঞ্জে ট্রলি চাপায় বৃদ্ধ নিহত
গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৬, ৩:৪৬ পিএম 
গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল। ছবি : সময়ের আলো
গোপালগঞ্জে ট্রলি চাপায় মাছেম মোল্লা (৭৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। 

রোববার (১৫ ফেব্রুয়ারি) সকালে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুর শরীফপাড়া এলাকার ফিলিংস্টেশনের সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহত বৃদ্ধ গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুর গ্রামের মৃত ইসমাইল মোল্লার ছেলে।


গোপালগঞ্জের গোপীনাথপুর পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. মোমেনুল ইসলাম জানান, সকালে গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুর শরীফপাড়া এলাকায় ঢাকা-খুলনা মহাসড়ক পাড় হচ্ছিলেন মাছেম। এ সময় দ্রুতগতির একটি ইট বোঝাই ট্রলি তাকে চাপা দিলে তিনি মারাত্মক আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে জরুরী বিভাগের চিকিৎসক মতিউর রহমান মাছেম মোল্লাকে মৃত ঘোষণা করেন।

সময়ের আলো/জোআই
  বিষয়:   গোপালগঞ্জ  ট্রলি চাপায়  বৃদ্ধ  নিহত 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: