পূর্ব শত্রুতার জের ধরে ও জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে ছাত্রদল নেতার নেতৃত্বে অপর ছাত্রদল নেতার উপর হামলার ঘটনা ঘটেছে। হামলাকারীরা ওই ছাত্রদল নেতাকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করে।
রোববার (১৫ ফেব্রুয়ারি) সকালে কায়েতপাড়া ইউনিয়নের নগর পাড়া খামারপাড়া এলাকায় ঘটে এ হামলার ঘটনা।
আহত ছাত্রদল নেতার নাম মেহেদি হাসান পাপ্পু (২৫)। কায়েতপাড়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। এছাড়া খামারপাড়া এলাকার মনিরুল ইসলামের ছেলে।
গুরুতর আহত অবস্থায় পাপ্পুকে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
পাপ্পু জানান, তিনি বর্তমানে মুরগির ফার্ম দিয়ে ব্যবসা করে। পূর্ব শত্রুতার জের ধরে ও জমি সংক্রান্ত বিষয়াদি নিয়ে কায়েতপাড়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি সোহেল মিয়াসহ তার বাহিনীর সঙ্গে পরিবারিক বিরোধ চলে আসছে। ওই বিরোধের যেরেই ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায় সোহেল মিয়ার নেতৃত্বে তরিকুল, রিফাত, আবিরসহ তাদের লোকজন। পরে স্থানীয়রা এগিয়ে আসলে হামলাকারীরা স্থান ত্যাগ করে।
এ বিষয়ে অভিযুক্ত সোহেল মিয়ার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, এ ঘটনার ব্যাপারে আমি কিছুই জানিনা। আমি মুড়াপাড়া বাজারে ছিলাম। পরবর্তী সময়ে শুনেছি একটা ঘটনা ঘটেছে।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সবজেল হোসেন বলেন, এখন পর্যন্ত লিখিত কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে তদন্ত মোতাবেক ব্যবস্থা নেব।
সিময়ের আলো/জোআই