কুষ্টিয়ায় যুবদলের তিন নেতা বহিষ্কার

কুষ্টিয়া প্রতিনিধি

সারাদেশ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও দলীয় প্রার্থীর বিরুদ্ধে কাজ করার অভিযোগে কুষ্টিয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের তিন নেতাকে

2026-02-16T20:51:04+00:00
2026-02-16T20:51:28+00:00
 
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১ জুলাই ২০২৬
সারাদেশ
কুষ্টিয়ায় যুবদলের তিন নেতা বহিষ্কার
কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৬, ৮:৫১ পিএম  আপডেট: ১৬.০২.২০২৬ ৮:৫১ পিএম
কুষ্টিয়ায় যুবদলের তিন নেতা বহিষ্কার
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও দলীয় প্রার্থীর বিরুদ্ধে কাজ করার অভিযোগে কুষ্টিয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের তিন নেতাকে বহিষ্কার করা হয়েছে।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৩তম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থীর বিরুদ্ধে কাজ করার সুস্পষ্ট অভিযোগে কুষ্টিয়ার কুমারখালী উপজেলা যুবদলের আহ্বায়ক মো. জাকারিয়া আনসার মিলনকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে দলীয় শৃঙ্খলা ভঙ্গ, দলীয় নীতি-আদর্শ ও সংহতির পরিপন্থী কর্মকাণ্ডের অভিযোগে চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক হারুন খান ও কুষ্টিয়া সদর উপজেলার আইলচারা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড যুবদল কর্মী মো. হানিফ কবিরাজকেও প্রাথমিক সদস্য পদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে।


যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এ সিদ্ধান্ত কার্যকর করেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

বহিষ্কৃত নেতাদের কোনো ধরনের অপকর্মের দায়-দায়িত্ব দল নেবে না বলেও জানানো হয়েছে। 

পাশাপাশি, যুবদলের সব পর্যায়ের নেতাকর্মীদের তাদের সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

এ বিষয়ে জেলা বিএনপির সদস্য সচিব জাকির হোসেন সরকার বলেন, যুবদলের সংশ্লিষ্ট নেতাদের বহিষ্কারের সিদ্ধান্তটি কেন্দ্রীয় কমিটি থেকে নেওয়া হয়েছে। এ ব্যাপারে জেলা বিএনপিকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

সময়ের আলো/জোই


  বিষয়:   কুষ্টিয়ায  যুবদল  বহিষ্কার  বিএনপি 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: