অভয়নগরে মহাসড়কে যানজটের দায়ে জরিমানা

অভয়নগর (যশোর) প্রতিনিধি

সারাদেশ

যশোরের অভয়নগর উপজেলায় মহাসড়কে যানজট ও জনভোগান্তি সৃষ্টির দায়ে ‘মেসার্স শেখ ওয়েব্রিজ’ নামে একটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন

2026-02-16T23:19:36+00:00
2026-02-16T23:19:36+00:00
 
  বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬,
১৮ ভাদ্র ১৪৩৩
বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
অভয়নগরে মহাসড়কে যানজটের দায়ে জরিমানা
অভয়নগর (যশোর) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:১৯ পিএম 
অভয়নগরে মহাসড়কে যানজটের দায়ে জরিমানা। ছবি : সময়ের আলো
যশোরের অভয়নগর উপজেলায় মহাসড়কে যানজট ও জনভোগান্তি সৃষ্টির দায়ে ‘মেসার্স শেখ ওয়েব্রিজ’ নামে একটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে নওয়াপাড়া ফায়ার সার্ভিস সংলগ্ন এলাকায় এই অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আশীষ কুমার বসু।

Advertisement
অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, মহাসড়ক আইন ২০২১ অনুযায়ী এই দণ্ড দেওয়া হয়েছে। জরিমানার পাশাপাশি ভবিষ্যতে জনভোগান্তি সৃষ্টি করলে প্রতিষ্ঠানের কার্যক্রম স্থায়ীভাবে বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে। জনস্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

এফআর
  বিষয়:   অভয়নগর  যশোর  মহাসড়ক  যানজট  দায়ে  জরিমানা 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: