চাষিকে কুপিয়ে ৩০০ মণ লবণ লুটের অভিযোগ

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি

সারাদেশ

চট্টগ্রামের বাঁশখালীতে মাঠে কাজ করার সময় এক চাষিকে কুপিয়ে ৩০০ মণ লবণ লুট করে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে।মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি)

2026-02-17T16:07:35+00:00
2026-02-17T16:09:17+00:00
 
  বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬,
১৮ ভাদ্র ১৪৩৩
বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
চাষিকে কুপিয়ে ৩০০ মণ লবণ লুটের অভিযোগ
বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৬, ৪:০৭ পিএম  আপডেট: ১৭.০২.২০২৬ ৪:০৯ পিএম
সংগৃহীত ছবি
চট্টগ্রামের বাঁশখালীতে মাঠে কাজ করার সময় এক চাষিকে কুপিয়ে ৩০০ মণ লবণ লুট করে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। 

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ৬টার দিকে উপজেলার ছনুয়া ইউনিয়নের মধুখালী চরপাড়া লবণের মাঠে এ ঘটনা ঘটে।

Advertisement
আহত লবণ চাষি মোহাম্মদ হোছাইন (৪৫) ওই এলাকার জেবর মুল্লুকের ছেলে। তাকে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয় জানান, মঙ্গলবার সকালে মোহাম্মদ হোছাইন তার বর্গা নেওয়া লবণের মাঠে কাজ করতে যান। এ সময় জমির উদ্দিনের নেতৃত্বে মিজান, কলিম উল্লাহ, নাছির ও আবদুল কাদের দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তার ওপর হামলা চালায়। হামলাকারীরা সবাই একই এলাকার মৃত কবির আহমদের ছেলে এবং ছনুয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রেজাউল হক চৌধুরীর অনুসারী হিসেবে এলাকায় পরিচিত। 

প্রত্যক্ষদর্শীরা জানান, হামলাকারীরা মোহাম্মদ হোছাইনকে দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করে। এরপর বিক্রির জন্য মজুদ রাখা প্রায় ৩০০ মণ লবণ লুট করে নিয়ে যায়।


মোহম্মদ হোছাইনের ছেলে মোহাম্মদ আকতার হোছাইন বলেন, আমার বাবা সকালে লবণের মাঠে গেলে তারা নির্বিচারে হামলে পড়ে। আমাদের মাথার ঘাম পায়ে ফেলে উৎপাদন করা লবণ লুট করে নিয়ে গেছে। ওরা রেজাউল হক চৌধুরীর প্রভাব খাটিয়ে সন্ত্রাস করছে। তাদের ভয়ে এলাকায় কেউ মুখ খুলতে পারে না।

এ বিষয়ে জানতে চাইলে বাঁশখালী উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও ছনুয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রেজাউল হক চৌধুরী বলেন, জাতীয় নির্বাচনের পর থেকে আমি চট্টগ্রাম শহরের নিজ বাসায় অবস্থান করছি। এ বিষয়ে আমি কিছুই জানি না।

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালেদ সাইফুল্লাহ বলেন, বিষয়টি আমাকে ফোনে মৌখিকভাবে জানতে পেরেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সময়ের আলো/আআ
  বিষয়:   চাষি  লবণ  লুট  অভিযোগ 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: