সমুদ্রে ভাসতে থাকা ৯ জেলেকে উদ্ধার করল কোস্টগার্ড

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

সারাদেশ

কক্সবাজারের টেকনাফে গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা ৯ জেলেকে জীবিত উদ্ধার করেছে কোস্টগার্ড।মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে কোস্ট গার্ড

2026-02-17T16:40:31+00:00
2026-02-17T16:40:31+00:00
 
  সোমবার, ১২ অক্টোবর ২০২৬,
২৭ আশ্বিন ১৪৩৩
সোমবার, ১২ অক্টোবর ২০২৬
সারাদেশ
সমুদ্রে ভাসতে থাকা ৯ জেলেকে উদ্ধার করল কোস্টগার্ড
টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৬, ৪:৪০ পিএম 
উদ্ধার ৯ জেলে। সংগৃহীত ছবি
কক্সবাজারের টেকনাফে গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা ৯ জেলেকে জীবিত উদ্ধার করেছে কোস্টগার্ড।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি বলেন, গত সোমবার একটি ফিশিং বোট সেন্টমার্টিন হতে ১০ নটিক্যাল মাইল দূরে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকে। পরে কোস্টগার্ডের জরুরি সেবার মাধ্যমে বিষয়টি অবগত হয়। তাৎক্ষণিকভাবে ওই এলাকায় উদ্ধার অভিযান চালানো হয়। এ সময় ইঞ্জিন বিকল হওয়া ফিশিং বোটসহ নয় জেলেকে জীবিত উদ্ধার করা হয়।


তিনি আরও বলেন, উদ্ধার জেলেদের প্রয়োজনীয় খাবার ও চিকিৎসা দিয়ে মালিকের কাছে হস্তান্তর করা হয়। আগামীতে কোস্টগার্ডের এ ধরনের উদ্ধার অভিযান চলমান থাকবে। 

সময়ের আলো/আআ
  বিষয়:   সমুদ্র  ভাসা  জেলে  উদ্ধার  করল  কোস্টগার্ড 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: