এলজিইডিতে লঙ্কাকাণ্ড, কোটি টাকার রাস্তায় পচা সামগ্রী

রামগতি -কমলনগর প্রতিনিধি

সারাদেশ

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় গ্রামীণ অবকাঠামো উন্নয়নের নামে চলছে হরিলুট। উপজেলার চর কাঁদিরা ইউনিয়নের ২নং ওয়ার্ডের ‘কিল্লার রাস্তা’ উন্নয়ন প্রকল্পে ব্যাপক

2026-02-17T18:47:33+00:00
2026-02-17T18:58:31+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
সারাদেশ
এলজিইডিতে লঙ্কাকাণ্ড, কোটি টাকার রাস্তায় পচা সামগ্রী
রামগতি -কমলনগর প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৬, ৬:৪৭ পিএম  আপডেট: ১৭.০২.২০২৬ ৬:৫৮ পিএম  (ভিজিট : ৩০৩)
এলজিইডিতে লঙ্কাকাণ্ড, কোটি টাকার রাস্তায় পচা সামগ্রী
লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় গ্রামীণ অবকাঠামো উন্নয়নের নামে চলছে হরিলুট। উপজেলার চর কাঁদিরা ইউনিয়নের ২নং ওয়ার্ডের ‘কিল্লার রাস্তা’ উন্নয়ন প্রকল্পে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলেছেন স্থানীয় বাসিন্দারা। এলজিইডির তদারকিহীন এই প্রকল্পে নিম্নমানের ও পচা সামগ্রী ব্যবহারের ফলে সরকারের সোয়া কোটি টাকা গচ্চা যাওয়ার উপক্রম হয়েছে। অথচ অনিয়মের প্রশ্ন তুললে ছুটিতে আছেন বলে দায় এড়িয়ে যাচ্ছেন দায়িত্বপ্রাপ্ত প্রকৌশলী।

উপজেলা প্রকৌশল অফিস (LGED) সূত্রে জানা গেছে, কিল্লা রোডের ১ হাজার মিটার চেইনেজে ইউনিব্লক দ্বারা রাস্তা উন্নয়নের কাজ চলছে। লক্ষ্মীপুর রায়পুরের ঠিকাদারি প্রতিষ্ঠান মেহেদী ট্রেডার্স ১ কোটি ৯ লাখ টাকা চুক্তিমূল্যে কাজটি বাস্তবায়ন করছে।

সরেজমিনে গিয়ে স্থানীয়দের সঙ্গে কথা বলে অনিয়মের ভয়াবহ চিত্র পাওয়া গেছে: রাস্তায় বালু ভরাটে শুভঙ্করের ফাঁকি দেওয়ার পাশাপাশি ইটের খোয়া হিসেবে অত্যন্ত নিম্নমানের ও পচা ইটের কণা ব্যবহার করা হচ্ছে। রাস্তার স্থায়িত্ব রক্ষার জন্য নির্মিত গাইড ওয়ালে সিমেন্টের পরিমাণ নামমাত্র দিয়ে দায়সারাভাবে কাজ চালানো হচ্ছে। 

অনিয়মের বিষয়ে জানতে কমলনগর উপজেলা উপ-সহকারী প্রকৌশলী মো. সাকিব হোসেনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোনো সদুত্তর দিতে পারেননি। কাজের মান নিয়ে সুনির্দিষ্ট প্রশ্ন করলে তিনি জানান, তিনি বর্তমানে ছুটিতে আছেন, তাই এ বিষয়ে কোনো কথা বলতে পারবেন না। একজন দায়িত্বশীল কর্মকর্তার এমন ছুটির অজুহাত নিয়ে এলাকায় হাস্যরসের সৃষ্টি হয়েছে।


২নং ওয়ার্ডের বাসিন্দা বাবুল হোসেন ক্ষোভ প্রকাশ করে বলেন, রাস্তার কাজে যে মালামাল দিচ্ছে, তাতে কয়েক মাস গেলেই ইউনিব্লকগুলো দেবে যাবে। আমরা বাধা দিলেও ঠিকাদারের লোকজন কারও কথা শুনছে না।

আরেক বাসিন্দা মো. সিরাজ বলেন, অবিলম্বে এই নিম্নমানের কাজ বন্ধ করে সিডিউল মোতাবেক কাজ নিশ্চিত করতে হবে, অন্যথায় সরকারি অর্থের অপচয় ছাড়া আর কিছুই হবে না। 

স্থানীয়দের দাবি, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যেন দ্রুত এই প্রকল্পে হস্তক্ষেপ করেন। 

সময়ের আলো/জোই 


  বিষয়:   এলজিইডি  লঙ্কাকাণ্ড  কোটি টাকা  পচা সামগ্রী 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: