যে কারণে সকালে বন্ধ ছিল ইউটিউব

সময়ের আলো ডেস্ক

প্রযুক্তি

সব বয়সের মানুষের মধ্যেই কমবেশি নাস্তা খেতে খেতে ইউটিউবে ভিডিও দেখার বদভ্যাস দেখা যায়। কিন্তু আজ সকালে বাংলাদেশের অনেক মানুষ

2026-02-18T14:36:38+00:00
2026-02-18T14:36:38+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
প্রযুক্তি
যে কারণে সকালে বন্ধ ছিল ইউটিউব
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৬, ২:৩৬ পিএম 
ইউটিউবের লোগো। সংগৃহীত ছবি
সব বয়সের মানুষের মধ্যেই কমবেশি নাস্তা খেতে খেতে ইউটিউবে ভিডিও দেখার বদভ্যাস দেখা যায়। কিন্তু আজ সকালে বাংলাদেশের অনেক মানুষ বোকা বনে যান। কারণ আজ সকালে জনপ্রিয় প্ল্যাটফর্মটিতে কোনো ভিডিও দেখাও যাচ্ছিল না। এমন কী, ইউটিউব ব্রাউজ করতেও জটিলতা তৈরি হয়েছিল। 

বুধবার (১৮ ফেব্রুয়ারি) এএফপির প্রতিবেদনে জানানো হয়, আনুষ্ঠানিক বার্তায় ইউটিউব বিষয়টি স্বীকার করে নিয়েছে। কারিগরি সমস্যার কারণে বিশ্বজুড়ে হাজারো ইউজার এ ধরনের সমস্যার মুখে পড়েছেন। 

ট্র্যাকিং সাইট ডাউনডিটেক্টর জানিয়েছে, আজ প্রায় তিন লাখেরও বেশি মানুষ ইউটিউব ব্যবহার নিয়ে সমস্যায় পড়েছেন। তবে আজ বাংলাদেশ স্থানীয় সময় বুধবার সকাল ৭টার দিকে সবচেয়ে বেশি মানুষ ইউটিউব দেখতে গিয়ে সমস্যায় পড়েন বলে জানানো হয়েছে। আনুমানিক দুই থেকে আড়াই ঘণ্টার মতো ‘ডাউন’ ছিল ইউটিউব। ডাউনডিটেক্টরে রিপোর্টের সংখ্যা কমে শূন্যের কোঠায় আসায় সময়কাল বিবেচনায় এই সময়সীমা চিহ্নিত করেছে চ্যাটবট গ্রক।

তবে প্রকৃতপক্ষে ঠিক কত সময় প্ল্যাটফর্মটি ডাউন ছিল, সেটা আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। 

আউটেজ চলাকালে ইউটিউবের সাইটে একটি দুঃখ প্রকাশের বার্তা দেখানো হয়। এতে ইউজারদের ‘পরে আবার চেষ্টা করার’ অনুরোধ জানানো হয়। যদিও এই প্রতিবেদন লেখার সময় ইউটিউব ব্যবহারে কোনো সমস্যা পাওয়া যায়নি।


ইউটিউব একটি হেল্প পেজে পোস্ট করে জানিয়েছে, রেকোমেন্ডেশন সিস্টেমের সমস্যাটির সমাধান হয়েছে এবং এখন আমাদের সব প্ল্যাটফর্ম (ইউটিউব ডট কম, ইউটিউব অ্যাপ, ইউটিউব মিউজিক, কিডস ও টিভি) স্বাভাবিক অবস্থায় ফিরে গেছে। 

এর আগে, ইউটিউব ডাউন থাকার কারণ হিসেবে এর মূল প্রতিষ্ঠান গুগল/অ্যালফাবেট জানায়, আমাদের রেকোমেন্ডেশন সিস্টেমের একটি সমস্যার কারণে ইউটিউবের ওয়েবসাইট, অ্যাপ, ইউটিউব মিউজিক ও ইউটিউব কিডস প্ল্যাটফর্মগুলোতে কোনো ভিডিও দেখা যাচ্ছে না।

গুগলের মালিকানাধীন ইউটিউব বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম। প্রতি মাসে ২৫০ কোটি মানুষ অন্তত একবার হলেও ইউটিউব ব্যবহার করে থাকেন।


/ইউএমএইচ 


  বিষয়:   ইউটিউব  বন্ধ 


Loading...
Loading...
প্রযুক্তি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: