শিশুকে লাথি মেরে হত্যায় আটক ২

হিজলা প্রতিনিধি

সারাদেশ

বরিশালের হিজলা উপজেলায় আরিফ রাড়ী (১১) নামে শিশুকে লাথি মেরে হত্যার অভিযোগে মা ছেলেকে আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসী।বৃহস্পতিবার (১৯

2026-02-20T15:45:45+00:00
2026-02-20T15:45:45+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
শিশুকে লাথি মেরে হত্যায় আটক ২
হিজলা প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৬, ৩:৪৫ পিএম 
সংগৃহীত ছবি
বরিশালের হিজলা উপজেলায় আরিফ রাড়ী (১১) নামে শিশুকে লাথি মেরে হত্যার অভিযোগে মা ছেলেকে আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসী।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) রাতে শিশুটিকে মেরে গৌরব্দী ইউনিয়নের বিশোর গ্রামে খালে ফেলে দেয়। পরে সারা রাত খোঁজাখুঁজির পর শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকালে খাল থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে। 

আরিফ একই গ্রামের আনিছ রাড়ীর ছেলে ও স্থানীয় একতা বাজার ইসলামিয়া দাখিল মাদরাসা ষষ্ঠ শ্রেণির ছাত্র। এ ঘটনায় আটকরা শাহাজালাল বয়াতির স্ত্রী মোর্শেদা বেগম (৫০) ও ছেলে মোশাররফ বয়াতি (২৬)।

ঘটনা সূত্রে জানা গেছে, গতকাল প্রথম রমজানে পরিবারের সঙ্গে ইফতার করে আরিফ। এরপর থেকে তাকে খুঁজে পাওয়া যায়নি। পরিবারের পক্ষ থেকে রাতেও অনেক খোঁজাখুঁজি করা হয়। সকালে বাড়ি থেকে অদূরে একটি খালে পাওয়া যায় ঐ শিশুর মরদেহ।

আটক মোশাররফ বয়াতি জানান, গতকাল সন্ধ্যায় আমাদের ঘরে যায় আরিফ। সেখানে বাকবিতণ্ডার এক পর্যায়ে আমি তাকে লাথি দিয়ে হত্যা করি। পরে মায়ের সহযোগীতায় মরদেহ নিয়ে পাশের খালে ফেলে রাখি।


নিহতের বাবা আনিছ রাড়ী কান্না জড়িত কন্ঠে বলেন, আমার একমাত্র ছেলেকে হারিয়ে ফেলেছি। আর কোনো দিন ছেলে ফিরবে না। আমরা সঙ্গে ওদের জমি সংক্রান্ত বিরোধের জেরে ওরা আমার ছেলেকে হত্যা করেছে। আমি ওদের ফাঁসি চাই।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। একমাত্র সন্তানকে হারিয়ে বাকরুদ্ধ হয়ে পড়েছে পরিবার। এলাকাবাসীর এই নির্মম হত্যাকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। 

হিজলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আদিল হোসেন জানান, হিজলা গৌরব্দী ইউনিয়নে একটি শিশু হত্যার ঘটনা ঘটেছে। এ এসপিসহ আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। দুইজনকে আটক করা হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে।

সময়ের আলো/জোই


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: