চেকপোস্টে দুর্বৃত্তের ছুরিকাঘাতে পুলিশ সদস্য আহত

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

রাজধানীর যাত্রাবাড়ী কুতুবখালী এলাকায় চেকপোস্ট দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মো. শাহআলম (৩৩) নামে এক পুলিশ সদস্য আহত হয়েছেন। এসময় দুর্বৃত্তদের থেকে একটি

2026-02-21T17:27:07+00:00
2026-02-21T17:27:07+00:00
 
  মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬,
৬ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
জাতীয়
চেকপোস্টে দুর্বৃত্তের ছুরিকাঘাতে পুলিশ সদস্য আহত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:২৭ পিএম 
প্রতীকী ছবি
রাজধানীর যাত্রাবাড়ী কুতুবখালী এলাকায় চেকপোস্ট দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মো. শাহআলম (৩৩) নামে এক পুলিশ সদস্য আহত হয়েছেন। এসময় দুর্বৃত্তদের থেকে একটি ব্যাগ উদ্ধার করা হয়েছে, এতে ৫টি ককটেল একটি বোমা ছিল।
 
শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে যাত্রাবাড়ি কুতুবখালি পকেট গেটে ঘটনাটি ঘটে। আহত পুলিশ সদস্যকে ঢাকা মেডিকেলে চিকিৎসা দেওয়া হচ্ছে।

যাত্রাবাড়ি থানার উপ পরিদর্শক (এসআই) মো. সাহিদুর রহমান জানান, সকাল থেকে যাত্রাবাড়ি কুতুবখালি পকেটগেট এলাকায় মোবাইল ডিউটি ছিল। আমরা ৪-৫ জন পুলিশ সদস্য সেখানে ডিউটি পালন করছিলাম। এসময় চারজন যুবক দুটি ব্যাগ হাতে পকেট গেটের সামনে দিয়ে যাচ্ছিল। তাদের সন্দেহ হলে কনস্টেবল শাহআলম তাদের ব্যাগ তল্লাশী করতে যায়। এসময় একজন তার কোমর থেকে ছুরি বের করে শাহআলমের কপালের বাম পাশে ছুরিকাঘাত করে। দৌড়ে পালিয়ে যাওয়ার সময় আমরা তাদের পিছু নেই। এসময় ব্যাগ থেকে একটি ককটেল বিস্ফোরন ঘটিয়ে পালিয়ে যায়।

তিনি আরও জানান, ব্যাগের মধ্যে একটি বোমা ও পাঁচটি ককটেল পাওয়া যায়। সেগুলো বোম ডিস্পোজাল ইউনিটের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে। 

 
আহত শাহআলমকে প্রথমে রাজারবাগ পুলিশ লাইন হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়। তিনি যাত্রাবাড়ি থানা পরিবহন শাখায় কর্মরত।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসকরা জানান, আহত পুলিশ সদস্যের কপালের বাম পাশে ছুরিকাঘাত রয়েছে। জরুরী বিভাগে তার চিকিৎসা চলছে। মাথার  সিটিস্ক্যান সহ বিভিন্ন পরিক্ষা-নিরীক্ষা চলছে।

সময়ের আলো/এসকে/


  বিষয়:   চেকপোস্ট  দুর্বৃত্ত  ছুরিকাঘাত  পুলিশ  আহত 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: