ওসিকে হুমকি দেওয়ায় বিএনপি নেতা আটক

হবিগঞ্জ (সিলেট) প্রতিনিধি

সারাদেশ

হবিগঞ্জের বাহুবল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলামকে হুমকি এবং অশালীন আচরণের অভিযোগে উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস আহমদ চৌধুরী

2026-02-22T14:10:45+00:00
2026-02-22T14:12:21+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
সারাদেশ
ওসিকে হুমকি দেওয়ায় বিএনপি নেতা আটক
হবিগঞ্জ (সিলেট) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২২ ফেব্রুয়ারি, ২০২৬, ২:১০ পিএম  আপডেট: ২২.০২.২০২৬ ২:১২ পিএম
বিএনপি নেতা ফেরদৌস আহমদ চৌধুরী তুষারকে আটক করে নিয়ে যাওয়া হচ্ছে। ছবি : সময়ের আলো
হবিগঞ্জের বাহুবল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলামকে হুমকি এবং অশালীন আচরণের অভিযোগে উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস আহমদ চৌধুরী তুষারকে আটক করেছে ডিবি পুলিশ। । 

রোববার (২২ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় শহরের শায়েস্তানগর এলাকায় নিজ বাসা থেকে তাকে আটক করা হয়। 

এর আগে শনিবার রাতে জেলার বাহুবল উপজেলা বিএনপি সভাপতি ফেরদৌস আহমদ চৌধুরী তুষার ও থানার ওসি সাইফুল ইসলামের কথোপকথনের একটি অডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। 

অডিওতে বিএনপির সভাপতিকে বলতে শোনা যায়, এলাকায় চলতে গেলে সামাজিকতা রক্ষা করতে হবে। যদি এটা না করেন তাহলে থানা ঘেরাও হবে এবং আপনাকে এখানে থাকতে দিব না। এ সময় তিনি কিছু অশালীন শব্দ ব্যবহার করেন। 


আটকের বিষয়ে ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম শামীমের সাথে যোগাযোগ করা হলে তিনি সময়ের আলোকে জানান, জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। পরবর্তী আইনি ব্যবস্থা নেয়া হবে।

এর আগে বেলা সাড়ে ১১টায় গণমাধ্যমের সাথে কথা বলেন ফেরদৌস আহমদ চৌধুরী তুষার। এ সময় তিনি বলেন, আমি গত দুই মাসের মধ্যে ওসিকে ফোন দিইনি। আমি আমার ম্যানেজারকে গালাগাল করেছি, সেটাকে এডিট করে কেউ ফেসবুকে ছড়িয়ে দিয়েছে।

সময়ের আলো/আআ




  বিষয়:   ওসি  হুমকি  বিএনপি  নেতা  আটক 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: