মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ নিহত

রাজশাহী ব্যুরো

সারাদেশ

রাজশাহীর পুঠিয়া উপজেলায় মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন মোটরসাইকেল চালক। মোটরসাইকেল চালককে রামেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।সোমবার

2026-02-23T13:03:18+00:00
2026-02-23T13:03:59+00:00
 
  বুধবার, ১৭ জুন ২০২৬,
৩ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১৭ জুন ২০২৬
সারাদেশ
মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ নিহত
রাজশাহী ব্যুরো
প্রকাশ: সোমবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৬, ১:০৩ পিএম  আপডেট: ২৩.০২.২০২৬ ১:০৩ পিএম  (ভিজিট : ৯৮)
সংগৃহীত ছবি
রাজশাহীর পুঠিয়া উপজেলায় মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন মোটরসাইকেল চালক। মোটরসাইকেল চালককে রামেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে রাজশাহী-ঢাকা মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহত বৃদ্ধের নাম শক্তি সরদার (৭৫)। 

শক্তি উপজেলার কৃষ্ণপুর গ্রামের মৃত বাল্য সরদারের ছেলে। আহত মোটরসাইকেল চালকের নাম মো. আল আমিন (২৫)। সে উপজেলার তারাপুর গ্রামের বাসিন্দা।


স্থানীয়রা জানান, পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে শক্তি সরদার রাস্তা পার হচ্ছিলেন। রাজশাহীর দিক থেকে আসা মোটরসাইকেল ধাক্কা দিলে আহত হন দুজনেই। দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক শক্তি সরদারকে মৃত ঘোষণা করেন। আর আল আমিনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পবা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বিষয়টি নিশ্চিত করে জানান, পরিবারের পক্ষ থেকে এখনও কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনত ব্যবস্থা নেওয়া হবে। মরদেহ থানায় আনা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারকে বুঝিয়ে দেওয়া হবে।

সময়ের আলো/জোই



Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: