ক্রীড়া প্রতিমন্ত্রীর ভিশনে খুশি বিসিবি

ক্রীড়া ডেস্ক

খেলা

প্রথমবারের মতো দেশের সব ক্রীড়া ফেডারেশনের শীর্ষ কর্তাদের নিয়ে সভা করেছেন নবনিযুক্ত যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।জাতীয় ক্রীড়া পরিষদে

2026-02-23T16:45:40+00:00
2026-02-23T16:45:40+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
খেলা
ক্রীড়া প্রতিমন্ত্রীর ভিশনে খুশি বিসিবি
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৬, ৪:৪৫ পিএম 
সংগৃহীত ছবি
প্রথমবারের মতো দেশের সব ক্রীড়া ফেডারেশনের শীর্ষ কর্তাদের নিয়ে সভা করেছেন নবনিযুক্ত যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। জাতীয় ক্রীড়া পরিষদে অনুষ্ঠিত এই সভায় বিসিবির প্রতিনিধি হিসেবে অংশ নেন বোর্ডের সহ-সভাপতি ফারুক আহমেদ ও বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরি সুজন। 

সভা শেষে প্রতিমন্ত্রীর নতুন পরিকল্পনা ও মাঠের সংকট নিরসনে তার সদিচ্ছার কথা তুলে ধরেন ফারুক।

প্রতিমন্ত্রীকে একজন ‘খেলোয়াড় মানুষ’ হিসেবে অভিহিত করে ফারুক আহমেদ বলেন, ‘মেইনলি আমি ক্রিকেট বোর্ডকে প্রতিনিধিত্ব করতে এসেছি। নতুন ক্রীড়া প্রতিমন্ত্রীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছি, উনি একজন খেলোয়াড় মানুষ। উনি অত্যন্ত চমৎকারভাবে সভা শুরু করেছেন। তার ভিশনটা আমাদের বলেছেন।’


বৈঠকের মূল আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল দেশের মাঠ সংকট ও শিক্ষা কার্যক্রমে ক্রীড়াকে গুরুত্ব দেওয়ার বিষয়টি। প্রতিমন্ত্রীর দেওয়া আশ্বাসের কথা জানিয়ে ফারুক বলেন, ‘আমাদের মাঠ দরকার, সেই মাঠগুলোতে উনি সাহায্য করবেন। 

ক্রীড়া কার্যক্রমে ঢোকাবেন কারিকুলামে কিছু স্পোর্টস, ক্রীড়া শিক্ষক রয়েছে। যে কয়টা (৫২) ফেডারেশন রয়েছে সবগুলোর সমস্যা, সুবিধা-অসুবিধাগুলো উনি মনোযোগ দিয়ে শুনেছেন। নোট নিয়েছেন, আমি আশা করি এগুলো বাস্তবায়ন হবে।’

একসাথে সব ফেডারেশনের সঙ্গে আলোচনা করার চেয়ে ছোট পরিসরে নির্দিষ্ট সেক্টর ধরে আলোচনার প্রস্তাবও দেন ফারুক আহমেদ। তিনি যোগ করেন, ‘আমি আরও বলেছি আমাদের এই ধরনের মিটিং পাঁচটা পাঁচটা ফেডারেশন নিয়ে যদি করে তাহলে আমরা আরও বিস্তারিত আলোচনা করতে পারব। যেটা আমাদের সবার জন্য ভালো হবে।’

সময়ের আলো/এআর


  বিষয়:   ক্রীড়া প্রতিমন্ত্রী  ভিশন  বিসিবি 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: