বাংলাদেশের দক্ষিণ আফ্রিকা সফরের সূচি প্রকাশ

ক্রীড়া ডেস্ক

খেলা

২০২৬ সালের শেষ দিকে দক্ষিণ আফ্রিকা সফর করবে বাংলাদেশ। এই সিরিজে ২ টেস্ট, ৩ ওয়ানডে এবং ৩ টি-টোয়েন্টির সিরিজ খেলবে।

2026-02-23T18:48:46+00:00
2026-02-23T18:48:46+00:00
 
  বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬,
১৮ ভাদ্র ১৪৩৩
বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
খেলা
বাংলাদেশের দক্ষিণ আফ্রিকা সফরের সূচি প্রকাশ
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৬, ৬:৪৮ পিএম 
সংগৃহীত ছবি
২০২৬ সালের শেষ দিকে দক্ষিণ আফ্রিকা সফর করবে বাংলাদেশ। এই সিরিজে ২ টেস্ট, ৩ ওয়ানডে এবং ৩ টি-টোয়েন্টির সিরিজ খেলবে। সিরিজের শুরুটা হবে টেস্ট দিয়ে।

এই সিরিজের সূচি প্রকাশ করেছে দক্ষিণ আফ্রিকা। সেখানে বাংলাদেশ সিরিজের সূচিও প্রকাশ করা হয়েছে।    

Advertisement
২ টেস্ট, ৩ ওয়ানডে এবং ৩ টি-টোয়েন্টির সিরিজ খেলতে দক্ষিণ আফ্রিকা সফরে যাবে বাংলাদেশ। সিরিজের শুরুটা হবে টেস্ট দিয়ে। জোহানেসবার্গ এবং সেঞ্চুরিয়নে মাঠে গড়াবে সিরিজের দুই টেস্ট, যথাক্রমে ১৫ এবং ২৩ নভেম্বর।

এরপর মাঠে গড়াবে ওয়ানডে সিরিজ। ১, ৪ এবং ৭ ডিসেম্বর আয়োজিত হবে সিরিজের তিন ওয়ানডে, ভেন্যু যথাক্রমে ইস্ট লন্ডন, গকেবেরহা এবং কেপটাউন।

সর্বশেষ মাঠে গড়াবে টি-টোয়েন্টি সিরিজ। ১০, ১২ এবং ১৩ ডিসেম্বর সিরিজের তিন টি-টোয়েন্টি ম্যাচ আয়োজিত হবে কিম্বার্লি, বেনোনি এবং সেঞ্চুরিয়নে।

এর আগে ২০২২ সালে দক্ষিণ আফ্রিকা সফরে গিয়ে ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে স্মরণীয় এক জয় তুলে নিয়েছিল বাংলাদেশ দল।


একনজরে বাংলাদেশের দক্ষিণ আফ্রিকা সফরের সূচি :

১৫-১৯ নভেম্বর, ১ম টেস্ট, জোহানেসবার্গ
২৩-২৭ নভেম্বর, ২য় টেস্ট, সেঞ্চুরিয়ন
১ ডিসেম্বর, ১ম ওয়ানডে, ইস্ট লন্ডন
৪ ডিসেম্বর, ২য় ওয়ানডে, গকেবেরহা
৭ ডিসেম্বর, ৩য় ওয়ানডে, কেপটাউন
১০ ডিসেম্বর, ১ম টি-টোয়েন্টি, কিম্বার্লি
১২ ডিসেম্বর, ২য় টি-টোয়েন্টি, বেনোনি
১৩ ডিসেম্বর, ৩য় টি-টোয়েন্টি, সেঞ্চুরিয়ন
 
সময়ের আলো/এআর
  বিষয়:   বাংলাদেশ  দক্ষিণ আফ্রিকা  সফর  সূচি 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: