সংরক্ষিত নারী আসনের ভোটার তালিকা ইসির হাতে

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নির্বাচনের লক্ষ্যে ২৯৬ জন সংসদ সদস্যের তালিকা নির্বাচন কমিশনে (ইসি) জমা দিয়েছে সংসদ সচিবালয়।

2026-02-23T22:21:59+00:00
2026-02-23T22:21:59+00:00
 
  শুক্রবার, ৫ জুন ২০২৬,
২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
শুক্রবার, ৫ জুন ২০২৬
জাতীয়
সংরক্ষিত নারী আসনের ভোটার তালিকা ইসির হাতে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:২১ পিএম   (ভিজিট : ১০০)
সংগৃহীত ছবি
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নির্বাচনের লক্ষ্যে ২৯৬ জন সংসদ সদস্যের তালিকা   নির্বাচন কমিশনে (ইসি) জমা দিয়েছে সংসদ সচিবালয়।  এই তালিকার ভিত্তিতে পরবর্তী নির্বাচনী কার্যক্রম হাতে নেওয়া হবে।
 
সোমবার (২৩ ফেব্রুয়ারি) ইসির নির্বাচন ব্যবস্থাপনা শাখা এই তথ্য নিশ্চিত করেছে। 


ইসি কর্মকর্তারা জানান, ২৯৬ জনের একটি তালিকা আজ কমিশনে এসে পৌঁছেছে। আইন অনুযায়ী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলের গেজেট প্রকাশের তিন কার্যদিবসের মধ্যে সংসদ সচিবালয় থেকে সংরক্ষিত নারী আসনের ভোটার তালিকা নির্বাচন কমিশনে পাঠানোর বাধ্যবাধকতা রয়েছে। 

সংরক্ষিত নারী আসনের নির্বাচন প্রসঙ্গে নির্বাচন কমিশনার আবদুর রহমান মাছউদ জানিয়েছেন, কমিশন দ্রুততম সময়ের মধ্যে এই নির্বাচন সম্পন্ন করতে চায়। আমরা প্রাথমিক পরিকল্পনা করছি যাতে পবিত্র রমজান মাসের মধ্যেই সংরক্ষিত নারী আসনের ভোটগ্রহণ সম্পন্ন করা যায়।

ইসি সচিবালয় সূত্র জানায়, সংসদ সচিবালয় থেকে প্রাপ্ত তালিকাটি এখন যাচাই-বাছাই করা হবে। এরপর কমিশন সভা করে নির্বাচনের বিস্তারিত তফসিল ঘোষণা করবে।

সময়ের আলো/এআর


  বিষয়:   নারী আসন  ভোটার  তালিকা  ইসি 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: