আ. লীগ নেতার জামিনে আদালতে তোলপাড় : জেলা আইনজীবী সমিতির সভাপতি গ্রেফতার

বরিশাল ব্যুরো

সারাদেশ

ব‌রিশাল জেলা আইনজীবী স‌মি‌তির সভাপ‌তি সা‌দিকুর রহমান লিংকন‌কে গ্রেফতার ক‌রা হয়েছে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপু‌রে ব‌রিশাল আদালত চত্ব‌রে অভিযান চা‌লি‌য়ে

2026-02-25T19:47:46+00:00
2026-02-25T19:47:46+00:00
 
  রবিবার, ১৮ অক্টোবর ২০২৬,
২ কার্তিক ১৪৩৩
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
সারাদেশ
আ. লীগ নেতার জামিনে আদালতে তোলপাড় : জেলা আইনজীবী সমিতির সভাপতি গ্রেফতার
বরিশাল ব্যুরো
প্রকাশ: বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬, ৭:৪৭ পিএম 
জেলা আইনজীবী সমিতির সভাপতি লিংকন‌কে গ্রেফতার। ছবি : সময়ের আলো
ব‌রিশাল জেলা আইনজীবী স‌মি‌তির সভাপ‌তি সা‌দিকুর রহমান লিংকন‌কে গ্রেফতার ক‌রা হয়েছে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপু‌রে ব‌রিশাল আদালত চত্ব‌রে অভিযান চা‌লি‌য়ে তা‌কে গ্রেফতার ক‌রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বা‌হিনী।

জানা গেছে, গত সোমবার (২৩ ফেব্রুয়ারি) জেলা আওয়ামী লী‌গের সাধারণ সম্পাদক তালুকদার মোহাম্মদ ইউনুস‌কে জা‌মিন দেয় ব‌রিশা‌লের চিফ জু‌ডি‌শিয়াল ম্যাজি‌স্ট্রেট আদালত। এ নি‌য়ে গতকাল মঙ্গলবার দুপু‌রে আদালত চত্ব‌রে বি‌ক্ষোভ ক‌রে বিএন‌পিপন্থি আইনজীবীরা। 

প‌রে চিফ জু‌ডি‌শিয়াল ম্যাজি‌স্ট্রেট আদাল‌তের ম‌ধ্যে ঢু‌কে সেখানকার আসবাবপত্র ভাঙচুর ও বিচারক‌কে হেনস্তা ক‌রে নানা ধর‌ণের হুম‌কি-ধমকি দেয়া হয়। যার নেতৃ‌ত্বে ছিলেন জেলা আইনজীবী স‌মি‌তির সভাপ‌তি সা‌দিকুর রহমান লিংক‌ন। এসময় বিএন‌পিপন্থী আইনজীবীরা ইউনুস‌কে জা‌মিন দেয়ায় বিচারক‌কে ফ্যাসিস্ট আখ্যা দি‌য়ে হট্টগোল ক‌রেন। 


এসব ভি‌ডিও সামা‌জিক যোগা‌যোগমাধ্যমে ছ‌ড়ি‌য়ে পড়লে ব্যাপক সমা‌লোচনার সৃ‌ষ্টি হয়। এরই জের ধ‌রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বা‌হিনী আদাল‌তে অভিযান চা‌লিয়ে আইনজীবী স‌মি‌তির সভাপ‌তি সা‌দিকুর রহমান লিংকন‌কে গ্রেফতার ক‌রেন।

এদিকে, এ ঘটনায় পুরো আদালত চত্বরে উত্তেজনা ছড়িয়ে পড়লে সেনাবাহিনী মোতায়েন করা হয়।

এফআর
  বিষয়:   আ. লীগ  নেতা  জামিন  আদালত  তোলপাড়  জেলা  আইনজীবী সমিতি  সভাপতি  গ্রেফতার 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: