বড় লক্ষ্য তাড়ায় বিপাকে শ্রীলঙ্কা

ক্রীড়া ডেস্ক

খেলা

৮৪ রানে নেই ৬ উইকেট। লঙ্কান স্পিন আক্রমণের মুখে বড় বিপদেই পড়েছিল নিউজিল্যান্ড। সেখান থেকে অধিনায়ক মিচেল স্যান্টনার আর কোলে

2026-02-25T22:02:53+00:00
2026-02-25T22:02:53+00:00
 
  বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬,
১৮ ভাদ্র ১৪৩৩
বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
খেলা
বড় লক্ষ্য তাড়ায় বিপাকে শ্রীলঙ্কা
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:০২ পিএম 
সংগৃহীত ছবি
৮৪ রানে নেই ৬ উইকেট। লঙ্কান স্পিন আক্রমণের মুখে বড় বিপদেই পড়েছিল নিউজিল্যান্ড। সেখান থেকে অধিনায়ক মিচেল স্যান্টনার আর কোলে ম্যাককোনচির দুর্দান্ত এক জুটিতে শুধু বিপদই কাটেনি, চ্যালেঞ্জিং পুঁজি দাঁড় করিয়েছে কিউইরা।

শেষ পর্যন্ত ৭ উইকেটে ১৬৮ রান তুলেছে নিউজিল্যান্ড। জবাবে বেশ চাপে আছে লঙ্কানরা। ২ উইকেট হারিয়ে ৭ ওভারে মাত্র ২৩ রান করেছে স্বাগতিকরা। 

Advertisement
কলম্বোতে অনুষ্ঠিত ম্যাচের শুরুতে টস জিতে নিউজিল্যান্ডকে ব্যাট করার আমন্ত্রণ লঙ্কান দলনেতা দাসুন শানাকা। ব্যাট করতে নেমে ঝোড়ো সূচনার ইঙ্গিত দেন ওপেনার ফিল অ্যালেন। কিন্তু চতুর্থ ওভারে তাকে ফেরান থিকসানা। আউট হওয়ার আগে১৩ বলে ২৩ রান করেন অ্যালেন। আরেক ওপেনার টিম সেইফার্ট থামেন মাত্র ৮ রানে।


তৃতীয় উইকেট জুটিতে ইতিবাচক ব্যাট করতে থাকেন রাচিন রবীন্দ্র ও গ্লেন ফিলিপস। দুজন মিলে গড়েন ৪৩ রানের জুটি। কিন্তু এই দুই ব্যাটার আউট হওয়ার পর রানের গতি মন্থর হয়ে যায়। ১২তম থেকে ১৬তম ওভার পর্যন্ত এই ৫ ওভারে রান আসে মাত্র ১৫ রান। রাচিন ৩২, ফিলিপস ১৮, মিচেল ৩ ও চ্যাপম্যান শূন্যরানে আউট হন।

শেষ চার ওভারে চাপ সামলে ব্যাট হাতে ক্রিজে ঝড় তোলেন দলনেতা মিচেল স্যান্টনার ও কোল ম্যাককঞ্চি। দুজন মিলে গড়েন ৮৪ রানের জুটি। মাত্র ২৬ বলে দুটি চার ও চারটি ছয়ে ৪৭ রান করেন স্যান্টনার। আর ২৩ বলে ৩১ রান করে অপরাজিত থাকেন ম্যাককঞ্চি।

সময়ের আলো/এআর
  বিষয়:   লক্ষ্য  শ্রীলঙ্কা 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: