ইলন মাস্কের বিরুদ্ধে আইনি পদক্ষেপের হুমকি মেক্সিকো প্রেসিডেন্টের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

মার্কিন প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্কের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লদিয়া শেনবাউম।তিনি জানিয়েছেন, মাদক চক্রের সঙ্গে সংশ্লিষ্ট

2026-02-25T22:40:33+00:00
2026-02-25T22:40:33+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
ইলন মাস্কের বিরুদ্ধে আইনি পদক্ষেপের হুমকি মেক্সিকো প্রেসিডেন্টের
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:৪০ পিএম 
মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লদিয়া শেনবাউম ও মার্কিন প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্ক। সংগৃহীত ছবি
মার্কিন প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্কের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লদিয়া শেনবাউম। তিনি জানিয়েছেন, মাদক চক্রের সঙ্গে সংশ্লিষ্ট বলে মন্তব্য করায় তার বিরুদ্ধে মামলা করার কথা ভাবছেন তিনি। খবর আরটির।

গত সোমবার (২৩ ফেব্রুয়ারি) মেক্সিকোর প্রেসিডেন্টকে নিয়ে বিতর্কিত মন্তব্যটি করেন মাস্ক। তার আগে মেক্সিকো কর্তৃপক্ষ জানায়, জালিস্কো নিউ জেনারেশন কার্টেলের নেতা নেমেসিও ওসেগুয়েরা সার্ভান্তেস নিহত হয়েছেন। ২০২৫ সালের এক পোস্টে শেইনবাউম মাদক চক্রের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধের প্রস্তাব নাকচ করেছিলেন। সেই প্রসঙ্গেই মাস্ক মন্তব্য করেন।

এক ভিডিওতে শেইনবাউম বলেন, ‘নার্কোদের (মাদক ব্যবসায়ী) বিরুদ্ধে আবার যুদ্ধ শুরু করা কোনো সমাধান নয়। এতে বিচার ছাড়াই হত্যার অনুমতি দেয়া হবে।’ জবাবে মাস্ক লেখেন, তিনি ‘কার্টেল বসদের কথাই বলছেন’ এবং অবাধ্য হলে শাস্তি আরও কঠোর হয় বলে ইঙ্গিত দেন।

 
গত মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সাংবাদিকদের শেইনবাউম বলেন, তিনি আইনি পদক্ষেপ নেবেন কি না তা বিবেচনা করছেন এবং আইনজীবীরা বিষয়টি দেখছেন। তিনি ‘নার্কো-সরকার’ চালানোর অভিযোগকে ‘অযৌক্তিক’ ও ‘হাস্যকর’ বলে মন্তব্য করেন।

গত সপ্তাহে জালিস্কোর তাপালপায় যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর যৌথ অভিযানে ওসেগুয়েরা সার্ভান্তেস (যিনি ‘এল মেনচো’ নামেও পরিচিত) নিহত হন। তার সংগঠনটি মেক্সিকোর অন্যতম শক্তিশালী মাদক পাচার চক্র হিসেবে পরিচিত।
 
যুক্তরাষ্ট্রের অভিযোগ, গোষ্ঠীটি বিপুল পরিমাণ ফেন্টানিল, কোকেন ও মেথামফেটামিন সরবরাহ করে। গত বছর ওয়াশিংটন এই সংগঠনকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করে।

সময়ের আলো/এআর



  বিষয়:   ইলন মাস্ক  আইনি  পদক্ষেপ  হুমকি  মেক্সিকো  প্রেসিডেন্ট 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: