ওড়িশায় সরকারি কর্মকর্তার বাড়িতে মিলল আলমারি ভর্তি টাকা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ভারতের ওড়িশা রাজ্যের ভুবনেশ্বরের খনি বিভাগের উচ্চপদস্থ সরকারি কর্মকর্তার বাড়িতে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ নগদ অর্থ ও স্বর্ণ উদ্ধার করা

2026-02-25T21:22:19+00:00
2026-02-25T21:45:56+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক
ওড়িশায় সরকারি কর্মকর্তার বাড়িতে মিলল আলমারি ভর্তি টাকা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬, ৯:২২ পিএম  আপডেট: ২৫.০২.২০২৬ ৯:৪৫ পিএম
বিপুল পরিমাণ নগদ অর্থ ও স্বর্ণ উদ্ধার করা হয়েছে। ছবি : সংগৃহীত
ভারতের ওড়িশা রাজ্যের ভুবনেশ্বরের খনি বিভাগের উচ্চপদস্থ সরকারি কর্মকর্তার বাড়িতে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ নগদ অর্থ ও স্বর্ণ উদ্ধার করা হয়েছে।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) ভারতীয় এক সংবাদমাধ্যম সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, ঘুষ নেওয়ার অভিযোগে ওই কর্মকর্তার বাড়িতে অভিযান চালানো হয়। 

সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, আটক ওই কর্মকর্তার নাম দেবব্রত মোহান্তি। তিনি কটক সার্কেলের খনি বিভাগের ডেপুটি ডিরেক্টর পদে কর্মরত।

দীর্ঘদিন ধরেই তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠছিল। বিশেষ করে কয়লা ব্যবসায়ীদের কাছ থেকে ঘুষ নেওয়ার অভিযোগ সামনে আসে। রাজ্য ভিজিল্যান্স বিভাগ অভিযোগের ভিত্তিতে তার ওপর নজরদারি শুরু করে।


এক কয়লা ব্যবসায়ীর কাছ থেকে ৩০ হাজার টাকা ঘুষ নেওয়ার সময় মঙ্গলবার তাকে হাতেনাতে গ্রেফতার করা হয়।

গ্রেফতারের পর তার তিনটি ঠিকানায় তল্লাশি চালানো হয়। তার ভুবনেশ্বরের ফ্ল্যাটে তল্লাশি চালানোর সময় একটি ট্রলিব্যাগ ও আলমারিভর্তি বিপুল পরিমাণ নগদ অর্থ উদ্ধার হয়। 

আরও নগদ অর্থ লুকোনো থাকতে পারে বলে ধারণা করছে তদন্ত কমিটি। এ ছাড়া বিপুল পরিমাণ সোনাও উদ্ধার হয়েছে।

সময়ের আলো/কেএইচও

  বিষয়:   গ্রেফতার  সরকারি কর্মকর্তা  টাকা 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: