জমি নিয়ে বিরোধে চাচাকে হত্যা

বাগেরহাট প্রতিনিধি

সারাদেশ

বাগেরহাটে জমি নিয়ে বিরোধে চাচাকে হত্যা করা হয়েছে। ভাতিজাদের সঙ্গে মারামারিতে আহত চাচা ইদ্রিস আলী শেখ (৫০) মঙ্গলবার সন্ধ্যায় খুলনা

2026-02-25T23:12:04+00:00
2026-02-25T23:12:04+00:00
 
  বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬,
১৮ ভাদ্র ১৪৩৩
বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
জমি নিয়ে বিরোধে চাচাকে হত্যা
বাগেরহাট প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:১২ পিএম 
প্রতীকী ছবি
বাগেরহাটে জমি নিয়ে বিরোধে চাচাকে হত্যা করা হয়েছে। ভাতিজাদের সঙ্গে মারামারিতে আহত চাচা ইদ্রিস আলী শেখ (৫০) মঙ্গলবার সন্ধ্যায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। 

এর আগে তাকে বেধড়ক পিটিয়ে আহত করে তার ভাই ও ভাতিজারা। ঘটনাটি ঘটেছে বাগেরহাট সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নে।

Advertisement
এ বিষয়ে বাগেরহাট মডেল থানার ওসি মাসুম খান বলেন, জমি সংক্রান্ত বিরোধে মারপিটে ইদ্রিস গুরুতর আহত হন এবং চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। বুধবার সকালে খুলনায় তার মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়। পুলিশ এ ঘটনায় জড়িতদের আটক করার জন্য অভিযান শুরু করেছে।


স্থানীয়রা জানান, ঘটনার দিন ইদ্রিসের ভাই সিদ্দিকের ছেলে আলী, নিজাম, নাজিম ও রুবেলসহ কয়েকজন জমিতে ঘর নির্মাণ করতে যান। ইদ্রিস ও তার ছেলে বাধা দেওয়ায় উভয় পক্ষের মধ্যে তর্ক-বিবাদের এক পর্যায়ে মারামারি হয়। এতে ইদ্রিস আলীসহ উভয়পক্ষে ৭ জন আহত হয়। 

আহতদের প্রথমে বাগেরহাট জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে ইদ্রিস আলীসহ ৩ জনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। সন্ধ্যার দিকে ইদ্রিস আলীর মৃত্যু হয়।

এফআর
  বিষয়:   বাগেরহাট  জমি  বিরোধ  চাচা  হত্যা 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: