ম্যানহোলে পড়ে অজ্ঞাত কিশোরের মৃত্যু

কালিয়াকৈর( গাজীপুর) প্রতিনিধি

সারাদেশ

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় এলাকায় সড়ক ও জনপথের ড্রেনের ম্যানহোলে পড়ে অজ্ঞাত এক কিশোরের (১৫) মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে

2026-02-27T00:30:08+00:00
2026-02-27T00:30:08+00:00
 
  রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬,
৫ আশ্বিন ১৪৩৩
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
ম্যানহোলে পড়ে অজ্ঞাত কিশোরের মৃত্যু
কালিয়াকৈর( গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:৩০ এএম 
উদ্ধার অভিযানে ফায়ার সার্ভিস কর্মীরা। ছবি : সময়ের আলো
গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় এলাকায় সড়ক ও জনপথের ড্রেনের ম্যানহোলে পড়ে অজ্ঞাত এক কিশোরের (১৫) মৃত্যু হয়েছে। 

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা এলাকায় এ ঘটনা ঘটেছে। 

এলাকাবাসী ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে চন্দ্রা ঢাকা টাঙ্গাইল মহাসড়কের পাশে একটি অরক্ষিত ম্যানহোলে কিশোরকে পড়তে দেখে পথচারীরা। পরে ফায়ার সার্ভিসকে খবর দেয়। ফায়ার সার্ভিস কর্মীরা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছিয়ে প্রায় এক ঘণ্টা চেষ্টায় ওই কিশোরের মরদেহ উদ্ধার করে। পরে মরদেহটি থানায় হস্তান্তর করা হয় ফায়ার সার্ভিস কর্মী। 

তবে এখনও নিহতের পরিচয় শনাক্ত করতে পারেনি পুলিশ। নিহতের পড়নে ছিল খয়েরি রঙের প্যান্ট ও কালো রঙের জ্যাকেট।


কালিয়াকৈরে ফায়ার সার্ভিসের ইনচার্জ ইফতেখার হাসান রায়হান চৌধুরী জানায়, খবর পৌঁছে এক ঘণ্টার চেষ্টায় মরদেহ উদ্ধার করা হয়েছে। পরে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

কালিয়াকৈর থানার উপ-পরিদর্শক(এস আই) সানোয়ার হোসেন জানায়, মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে নিহতের পরিচয় পাওয়া যায়নি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এফআর
  বিষয়:   গাজীপুর  কালিয়াকৈর  ম্যানহোল  অজ্ঞাত  কিশোর  মৃত্যু 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: