শিক্ষকরা অন্য পেশায় জড়ালে অনুমতি লাগবে : শিক্ষামন্ত্রী

কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি

সারাদেশ

অনুমতি ছাড়া শিক্ষকরা অন্য পেশায় যুক্ত থাকলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম

2026-02-27T17:59:39+00:00
2026-02-27T17:59:39+00:00
 
  সোমবার, ৫ অক্টোবর ২০২৬,
২০ আশ্বিন ১৪৩৩
সোমবার, ৫ অক্টোবর ২০২৬
সারাদেশ
শিক্ষকরা অন্য পেশায় জড়ালে অনুমতি লাগবে : শিক্ষামন্ত্রী
কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:৫৯ পিএম 
শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। সংগৃহীত ছবি
অনুমতি ছাড়া শিক্ষকরা অন্য পেশায় যুক্ত থাকলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। 

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে কচুয়া উপজেলা আইনশৃঙ্খলা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। 

মন্ত্রী বলেন, শিক্ষকদের মূল দায়িত্ব শিক্ষার্থীদের পাঠদান ও শিক্ষার মান উন্নয়ন নিশ্চিত করা— এ দায়িত্বে অবহেলা বরদাশত করা হবে না। কোনো শিক্ষক অনুমতি না নিয়ে অন্য পেশায় যুক্ত থাকলে তা তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। শিক্ষাক্ষেত্রে শৃঙ্খলা বজায় রাখতে সরকার কঠোর অবস্থানে রয়েছে। 

তিনি আরও বলেন, বিগত সরকার শিক্ষক অ্যাপয়েন্টমেন্ট দেয়নি। বিগত সরকার পর্যাপ্ত শিক্ষক নিয়োগ দেয়নি। দুই-চার মাসের মধ্যে নিয়োগ প্রক্রিয়া শুরু করা করা হবে। সাংবাদিকরা জাতির দর্পণ। কোনো দায়িত্বে অবহেলা বা অনিয়ম ঘটলে গণমাধ্যমে তা প্রকাশ পেলে প্রশাসনের নজরে আসে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ সহজ হয়।


সভায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান রাসেল, সহকারী কমিশনার (ভূমি) মো. আবু নাছির, কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বোরহান উদ্দিনসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা। 

এর আগে শিক্ষামন্ত্রীকে ফুলের শুভেচ্ছা জানান উপজেলা প্রশাসন ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ।

সময়ের আলো/আআ
  বিষয়:   শিক্ষক  পেশা  অনুমতি  শিক্ষামন্ত্রী 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: