সাবেক ক্রীড়া উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ বলেছেন, সাকিব আল হাসানের জাতীয় পতাকা বহনের নৈতিক অধিকার নেই। তাকে খেলতে না দেওয়াটা যদি অপরাধ হয়, তবে যে কোনো শাস্তি পেতে আমি প্রস্তুত।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর শ্যামপুর থানায় জাতীয় নাগরিক পার্টি আয়োজিত ইফতার মাহফিল শেষে এসব কথা বলেন আসিফ মাহমুদ।
আসিফ বলেছেন, সাকিব আল হাসানকে খেলতে না দেওয়ায় মব সৃষ্টি করে দুদকে অভিযোগ জানানো হয়েছে। দুদকে আমার বিরুদ্ধে কোনো অভিযোগ প্রমাণিত হলে তা মেনে নিতে প্রস্তুত আছি।
তিনি বলেন, দুদকে অভিযোগ করার প্রক্রিয়াটি খুবই সহজ এবং যে কেউ অভিযোগ করতে পারে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এ বিষয়ে কেন মব সৃষ্টি করা হলো? কেন গণমাধ্যমে তাদের পরিচয় প্রকাশ করা হয়নি?
অতীতে দেশের মানুষ যেভাবে সমর্থন দিয়েছে, ভবিষ্যতেও একইভাবে সমর্থন অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন তিনি।
এনসিপির সাফল্য এবং নির্বাচিত এমপিদের নিয়ে আসিফ বলেছেন, আমাদের যে ছয়জন এমপি হয়েছে, আমি মনে করি তারা বাংলাদেশের রাজনীতিতে এবং সংসদে প্রাণচাঞ্চল্য নিয়ে আসবে। এই ছয়জনের মাধ্যমে বাংলাদেশের মানুষের কথা সংসদে পৌঁছাবে।
সময়ের আলো/এআর