যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে অবিলম্বে হামলা বন্ধের আহ্বান রাশিয়ার

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে হামলা অবিলম্বে বন্ধ করার আহ্বান জানিয়েছে রাশিয়া।রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত দ্রুত এসব

2026-02-28T17:58:25+00:00
2026-02-28T17:58:25+00:00
 
  সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬,
১৩ আশ্বিন ১৪৩৩
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
আন্তর্জাতিক
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে অবিলম্বে হামলা বন্ধের আহ্বান রাশিয়ার
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:৫৮ পিএম 
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর তেহরানে ধোঁয়া উড়তে দেখা যায়। সংগৃহীত ছবি
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে হামলা অবিলম্বে বন্ধ করার আহ্বান জানিয়েছে রাশিয়া।  

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত দ্রুত এসব ঘটনাকে নিরপেক্ষভাবে মূল্যায়ন করা। বিবৃতিতে বলা হয়, এই ধরনের দায়িত্বজ্ঞানহীন পদক্ষেপ অঞ্চলকে আরও অস্থিতিশীল করে তুলতে পারে।

মন্ত্রণালয় আরও জানায়, আন্তর্জাতিক আইন, পারস্পরিক সম্মান এবং স্বার্থের ভারসাম্যের ভিত্তিতে শান্তিপূর্ণ সমাধান খুঁজে পেতে রাশিয়া আগের মতোই সহযোগিতা করতে প্রস্তুত রয়েছে।


এই বিবৃতির মাধ্যমে রাশিয়া আবারও কূটনৈতিক সমাধানের ওপর জোর দিলো।

ইরানে যৌথ হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। পাল্টা হামলা শুরু করেছে ইরানও। এরই মধ্যে ইসরায়েলকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে।

সময়ের আলো/এআর
  বিষয়:   যুক্তরাষ্ট্র  ও ইসরায়েল  হামলা  রাশিয়া 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: