ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি
যুক্তরাষ্ট্র–ইসরায়েলের হামলা ‘সম্পূর্ণ অপ্ররোচিত, অবৈধ ও অযৌক্তিক’
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬, ৭:১৫ পিএম আপডেট: ২৮.০২.২০২৬ ৭:১৫ পিএম
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। সংগৃহীত ছবি ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলাকে “সম্পূর্ণ উসকানিবিহীন, অবৈধ এবং অযৌক্তিক” বলে আখ্যা দিয়েছেন।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে তিনি বলেন, ডোনাল্ড ট্রাম্প “আমেরিকা ফার্স্ট” নীতিকে “ইসরায়েল ফার্স্ট”-এ পরিণত করেছেন, যার অর্থ শেষ পর্যন্ত “আমেরিকা লাস্ট”।
তিনি আরও বলেন, ইরানের শক্তিশালী সশস্ত্র বাহিনী এ দিনের জন্য প্রস্তুত ছিল এবং তারা আগ্রাসীদের প্রাপ্য শিক্ষা দেবে।
/ইউএমএইচ