রাজীবপুরে ছাত্রদল নেতাকে স্থায়ীভাবে বহিষ্কার

রাজীবপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি

সারাদেশ

কুড়িগ্রামের রাজীপুর উপজেলায় সদর ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রাসেল মাহমুদ জয়কে দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং সংগঠন পরিপন্থী কাজে যুক্ত থাকার

2026-03-01T13:38:10+00:00
2026-03-01T15:06:41+00:00
 
  মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬,
৬ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
সারাদেশ
রাজীবপুরে ছাত্রদল নেতাকে স্থায়ীভাবে বহিষ্কার
রাজীবপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১ মার্চ, ২০২৬, ১:৩৮ পিএম  আপডেট: ০১.০৩.২০২৬ ৩:০৬ পিএম
রাসেল মাহমুদ জয়। ছবি : সময়ের আলো
কুড়িগ্রামের রাজীপুর উপজেলায় সদর ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রাসেল মাহমুদ জয়কে দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং সংগঠন পরিপন্থী কাজে যুক্ত থাকার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে  স্থায়ীভাবে বহিষ্কার করেছে উপজেলা ছাত্রদল নেতৃবৃন্দ। 

শনিবার (২৮ ফেব্রুয়ারি) উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. মোখলেছুর রহমান এবং সদস্য সচিব নাজমুল হাসান দলীয় প্যাডে স্বাক্ষরিত এ বহিষ্কারাদেশ প্রদান করেন। 

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সম্প্রতি রাসেল মাহমুদ জয়ের বিরুদ্ধে সরকারি নানা সুযোগ সুবিধা পাইয়ে দেওয়ার কথা বলে গ্রামের অসহায় ও দরিদ্র মানুষের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ উঠে। বিষয়টি নিয়ে এলাকাবাসীর মধ্যে বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয়, দলীয় নেতৃবৃন্দও নেতিবাচক সমালোচনায় পড়ে। 

 

পরিস্থিতি নিয়ন্ত্রণে দলীয় সিদ্ধান্ত মোতাবেক তাকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীদের বহিষ্কৃত রাসেল মাহমুদ জয়ের সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।

বহিষ্কারের বিষয়ে কথা হলে রাসেল মাহমুদ জয়  বলেন, একটি মহল আমার নামে মিথ্যা অভিযোগ সাজিয়েছে। দলীয় নেতৃত্বের প্রতি তার আস্থা আছে জানিয়ে বলেন আশা করি সঠিক তদন্ত হলে আমি নির্দোষ প্রমাণিত হব। 

বহিষ্কারের সত্যতা নিশ্চিত করে উপজেলা ছাত্রদলের সদস্য সচিব নাজমুল হাসান বলেন, জয়ের বিরুদ্ধে নানা অভিযোগ ওঠায় দলীও সিদ্ধান্ত মোতাবেক তাকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। 

সময়ের আলে/জোই


  বিষয়:   রাজীবপুর  ছাত্রদল নেতা  বহিষ্কার 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: