কেনিয়ায় হেলিকপ্টার দুর্ঘটনায় এমপিসহ ৬ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

কেনিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে একটি হেলিকপ্টার দুর্ঘটনায় অন্তত ৬ জন প্রাণ হারিয়েছেন। গতকাল শনিবার সন্ধ্যায় নান্দি কাউন্টিতে এই দুর্ঘটনা ঘটে।নিহতদের মধ্যে এমুরুয়া

2026-03-01T15:34:37+00:00
2026-03-01T15:34:37+00:00
 
  সোমবার, ৫ অক্টোবর ২০২৬,
২০ আশ্বিন ১৪৩৩
সোমবার, ৫ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক
কেনিয়ায় হেলিকপ্টার দুর্ঘটনায় এমপিসহ ৬ জনের মৃত্যু
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রোববার, ১ মার্চ, ২০২৬, ৩:৩৪ পিএম 
কেনিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে একটি হেলিকপ্টার দুর্ঘটনায় অন্তত ৬ জন প্রাণ হারান। সংগৃহীত ছবি
কেনিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে একটি হেলিকপ্টার দুর্ঘটনায় অন্তত ৬ জন প্রাণ হারিয়েছেন। গতকাল শনিবার সন্ধ্যায় নান্দি কাউন্টিতে এই দুর্ঘটনা ঘটে। 

নিহতদের মধ্যে এমুরুয়া ডিকিরের সংসদ সদস্য জোহানা নগেনো রয়েছেন। কেনিয়ার পার্লামেন্টের স্পিকার এই তথ্য নিশ্চিত করেছেন। 


প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ঘন কুয়াশা ও আবহাওয়া খারাপ থাকার কারণে হেলিকপ্টারটি জরুরি অবতরণের চেষ্টা করেছিল। 

অবতরণের সময় হেলিকপ্টারটিতে আগুন ধরে যায় এবং ঘটনাস্থলেই সবার মৃত্যু হয়। 

দুর্ঘটনাটি কেন এবং কিভাবে ঘটল, তা জানতে কেনিয়ার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ইতিমধ্যে তদন্ত শুরু করেছে। 

সময়ের আলো/এনএ 
  বিষয়:   কেনিয়া  হেলিকপ্টার দুর্ঘটনা  এমপিসহ মৃত্যু ৬ 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: