আকাশসীমা বন্ধ, মধ্যপ্রাচ্যে ফ্লাইট বাতিল করেছে এয়ারলাইন্সগুলো

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার জবাবে তেহরানের দেশগুলোতে পাল্টা হামলার পর এয়ারলাইন্সগুলো এখনও মধ্যপ্রাচ্যে ও আশপাশের ফ্লাইট বাতিল এবং ডাইভার্ট

2026-03-01T21:10:36+00:00
2026-03-01T21:10:36+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
আকাশসীমা বন্ধ, মধ্যপ্রাচ্যে ফ্লাইট বাতিল করেছে এয়ারলাইন্সগুলো
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রোববার, ১ মার্চ, ২০২৬, ৯:১০ পিএম 
সংগৃহীত ছবি
ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার জবাবে তেহরানের দেশগুলোতে পাল্টা হামলার পর এয়ারলাইন্সগুলো এখনও মধ্যপ্রাচ্যে ও আশপাশের ফ্লাইট বাতিল এবং ডাইভার্ট করে দিচ্ছে।

পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দুবাই ইন্টারন্যাশনাল এবং দুবাই আল মাকতুমের সব ফ্লাইট স্থগিত রাখা হয়েছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসির।

দ্য এমিরেটস এয়ারলাইন্স জানিয়েছে, তারা সোমবার (২ মার্চ) স্থানীয় সময় দুপুর ৩টা পর্যন্ত দুবাই থেকে সব কার্যক্রম স্থগিত রেখেছে। আকাশসীমা বন্ধ থাকায় তারা এই সিদ্ধান্ত নিয়েছে বলে দাবি করেছে।

অন্যদিকে, একই কারণে সোমবার দুপুর ২টা পর্যন্ত আবুধাবি থেকে ফ্লাইট স্থগিত করেছে ইতিহাদ এয়ারলাইন্স।

রাতভর হামলার ঘটনায় দুবাই ইন্টারন্যাশনাল বিমানবন্দরের চারজন কর্মী আহত হয়েছেন। ব্রিটিশ এয়ারওয়েজ বুধবার পর্যন্ত তেল আবিব এবং বাহরাইনের ফ্লাইট বাতিল করেছে। 


একইসাথে আবুধাবি, আম্মান, দোহা এবং দুবাইয়ের বিমান সার্ভিসগুলোতে প্রভাব পড়ার বিষয়ে সতর্ক করেছে ব্রিটিশ এয়ারওয়েজ।

এছাড়া ভার্জিন আটলান্টিক রোববার এবং সোমবার লন্ডন ও দুবাইয়ের মধ্যকার এবং লন্ডন ও রিয়াদের মধ্যকার ফ্লাইটও বাতিল করেছে।

মধ্যপ্রাচ্যের ঘটনার পরিপ্রেক্ষিতে সিঙ্গাপুর এয়ারলাইন্স এবং এয়ার ইন্ডিয়াসহ অন্যান্য বিমান সংস্থাগুলো মতো তাদের সময়সূচি পরিবর্তন করেছে।

সময়ের আলো/আআ


  বিষয়:   আকাশসীমা  বন্ধ  মধ্যপ্রাচ্য  ফ্লাইট  বাতিল  এয়ারলাইন্স 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: