স্যামসন বীরত্বে সেমিফাইনালে ভারত

ক্রীড়া ডেস্ক

খেলা

সাঞ্জু স্যামসনের দারুণ ব্যাটিংয়ে সেমিফাইনালে উঠে গেল ভারত। ৫০ বলে অপরাজিত ৯৭ রান করেছেন স্যামসন।অথচ এই সঞ্জু স্যামসনই ভারতের মূল

2026-03-01T23:33:44+00:00
2026-03-01T23:33:44+00:00
 
  শনিবার, ৩ অক্টোবর ২০২৬,
১৮ আশ্বিন ১৪৩৩
শনিবার, ৩ অক্টোবর ২০২৬
খেলা
স্যামসন বীরত্বে সেমিফাইনালে ভারত
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: রোববার, ১ মার্চ, ২০২৬, ১১:৩৩ পিএম 
সংগৃহীত ছবি
সাঞ্জু স্যামসনের দারুণ ব্যাটিংয়ে সেমিফাইনালে উঠে গেল ভারত। ৫০ বলে অপরাজিত ৯৭ রান করেছেন স্যামসন।  

অথচ এই সঞ্জু স্যামসনই ভারতের মূল একাদশে জায়গা পেতেন না। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ভারতের হারের পর একাদশে সুযোগ পান ওপেনার।

সুপার এইটে প্রথম ম্যাচে হারায় ভারতের জন্য সমীকরণ ছিল; সেমিফাইনালে যেতে হলে শেষ দুই ম্যাচে জিম্বাবুয়ে এবং ওয়েষ্ট ইন্ডিজকে হারাতে হবে। এই কঠিন কাজটি ভারত ঠান্ডা মাথায় করে।

জিম্বাবুয়ের বিপক্ষে ৪ উইকেটে ২৫৬ রানের রেকর্ড গড়ে ভারত জয় পায় ৭২ রানের বিশাল ব্যবধানে।


আজ ভারত এবং ওয়েষ্ট ইন্ডিজ দুই দলের জন্যই ছিল সুবর্ণ সুযোগ। যারা জিতবে তারা চলে যাবে সেমিফাইনালে। এমন কঠিন সমীকরণের ম্যাচে দুইবারের সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন উইন্ডিজকে ৫ উইকেটে হারিয়ে সেমিফাইনালে চলে গেল টিম ইন্ডিয়া।

১২০ বলে ১৯৬ রানের টার্গেট তাড়ায় ৪ বল আগেই জয় নিশ্চিত করে ভারত। দলের জয়ে ৫০ বলে ১২টি চার আর ৪টি ছক্কার সাহায্যে ৯৭ রানের অনবদ্য ইনিংস খেলেন ওপেনার সাঞ্জু স্যামসন। এছাড়া ১৫ বলে ২৭ রান করেন তিলক ভার্মা।
 
সময়ের আলো/এআর
  বিষয়:   স্যামসন  ভারত 


Advertisement
Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: