ইরানের নতুন নেতৃত্বের সঙ্গে আলোচনায় রাজি ট্রাম্প

সময়ের আলো ডেস্ক

আন্তর্জাতিক

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা এবং পুরো অঞ্চলকে যুদ্ধের মুখে ঠেলে দেওয়ার পরদিন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন,

2026-03-01T23:47:50+00:00
2026-03-01T23:47:50+00:00
 
  মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬,
৬ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
ইরানের নতুন নেতৃত্বের সঙ্গে আলোচনায় রাজি ট্রাম্প
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: রোববার, ১ মার্চ, ২০২৬, ১১:৪৭ পিএম 
মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। ছবি : সংগৃহীত
ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা এবং পুরো অঞ্চলকে যুদ্ধের মুখে ঠেলে দেওয়ার পরদিন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, ইরানের নতুন নেতৃত্ব তার সঙ্গে কথা বলতে চায় এবং তিনি তা করার পরিকল্পনা করছেন।

স্থানীয় সময় রোববার দ্য আটলান্টিক ম্যাগাজিনকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।

ট্রাম্প বলেন, ‘তারা কথা বলতে চায় এবং আমি আলোচনায় সম্মত হয়েছি, তাই আমি তাদের সাথে কথা বলব। তাদের এটি আরও আগেই করা উচিত ছিল। যা অত্যন্ত বাস্তবসম্মত এবং সহজ ছিল। তারা অনেক বেশি দেরি করে ফেলেছে।’

তবে কখন এই আলোচনা কখন হবে সে বিষয়ে প্রশ্ন করা হলে তিনি কোনো মন্তব্য করেননি।

এই আলোচনা আজ নাকি কাল হবে এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘আমি আপনাকে তা বলতে পারছি না।

/এমএইচআর 


  বিষয়:   ইরান  ট্রাম্প 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: