ইরানের বিরুদ্ধে অভিযানে অংশ নেবে না জার্মানি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ইরানের বিরুদ্ধে কোনও ধরনের সামরিক অভিযানে অংশ নেবে না জার্মানি। দেশটির পররাষ্ট্রমন্ত্রী জোহান ওয়াদেফুল এ তথ্য নিশ্চিত করেছেন।সোমবার (২ মার্চ)

2026-03-02T17:55:42+00:00
2026-03-02T17:55:42+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
আন্তর্জাতিক
ইরানের বিরুদ্ধে অভিযানে অংশ নেবে না জার্মানি
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ২ মার্চ, ২০২৬, ৫:৫৫ পিএম   (ভিজিট : ৭২)
সংগৃহীত ছবি
ইরানের বিরুদ্ধে কোনও ধরনের সামরিক অভিযানে অংশ নেবে না জার্মানি। দেশটির পররাষ্ট্রমন্ত্রী জোহান ওয়াদেফুল এ তথ্য নিশ্চিত করেছেন।  

সোমবার (২ মার্চ) সকালে পাবলিক রেডিও ডয়চল্যান্ডফাস্ক-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি সরকারের এই অবস্থানের কথা জানান।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ফেডারেল সরকারের এই সংঘাতের অংশ হওয়ার কোনও ইচ্ছা নেই। তা ছাড়া আমাদের প্রয়োজনীয় সামরিক সক্ষমতাও নেই।



সরাসরি যুদ্ধে অংশ না নিলেও জর্ডান ও ইরাকের বহুজাতিক সামরিক ঘাঁটিতে মোতায়েন থাকা জার্মান সেনাদের ওপর হামলা হলে তারা আত্মরক্ষা করবে বলে জানান ওয়াদেফুল। 

তিনি বলেন, আমাদের বুন্দেসওয়েয়ার (জার্মান সশস্ত্র বাহিনী) সেনারা আক্রান্ত হলে তারা নিজেদের রক্ষা করবে, এমন সম্ভাবনা রয়েছে।

জার্মান সশস্ত্র বাহিনীর তথ্যমতে, ওই অঞ্চলে উত্তেজনা বাড়ার পর যেসব ঘাঁটিতে জার্মান সেনারা অবস্থান করছেন, সেগুলোকে লক্ষ্যবস্তু করা হয়েছে। গত সপ্তাহান্তে উত্তর ইরাকের ইরবিল এবং জর্ডানের আল-আজরাক সামরিক ঘাঁটিতে হামলা চালানো হয়।

সময়ের আলো/এআর


  বিষয়:   ইরান  অভিযান  জার্মানি 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: